চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৪দিন পর কিশোরের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2020
in জনপদ, ঝালকাঠি
A A

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের চারদিন পরে আসিব হাওলাদার (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের খাসমহল এলাকার একটি মরা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আসিবকে হত্যা করে লাশ ডোবার মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই যুবককে আটক করেছে। আসিব খাসমহল এলাকার ফল বিক্রেতা শাহীন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে খাসমহল এলাকার ফ্রিজ মেকার সোহেল ও তার কর্মচারী পলাশের সঙ্গে আসিবের ঝগড়া হয়। এসময় তারা আসিবকে মেরে ফেলার হুমকি দেয়। ওইদিন রাত ৮ টার দিকে হাইস্কুল সড়কে বাবার ফলের দোকান থেকে বাসায় যাওয়ার কথা বলে আসিব চলে যায়। কিন্তু সে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় পরের দিন তার বাবা নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হুমকিদাতা যুবকরাই আসিবকে মেরে ফেলেছে বলে ধারণা করছেন তার পরিবার।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, আসিবের লাশ ফুলে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে সবকিছু পরিস্কার হবে বলেও জানান তিনি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোহেল ও পলাশকে আটক করেছে পুলিশ।

Tags: কিশোর‌নি‌খোঁজ
Previous Post

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

Next Post

কাভার্ড ভ্যান-হিউম্যান হলার সংঘর্ষে ৪ নারী শ্রমিক নিহত

Next Post

কাভার্ড ভ্যান-হিউম্যান হলার সংঘর্ষে ৪ নারী শ্রমিক নিহত

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT