চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ সাউথ ভিসি বললেন, হইচই করে লাভ কী

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
7:51 অপরাহ্ন 13, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্য একজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ের শিক্ষক মোবাশ্বের হাসান সিজারের উদ্ধারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কর্মসূচি দেবে না জানিয়ে উপাচার্য (ভিসি) অধ্যাপক আতিক ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তাই অযথা হইচই করে লাভ কি?

সোমবার চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমাদের শিক্ষক মোবাশ্বেরের জন্য আমরা উৎকণ্ঠিত। তিনি ফিরে আসলে আমরা খুশী হবো। কিন্তু আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তাদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

‘‘তাই অযথাই কর্মসূচি দিয়ে, চেচামেচি করে লাভ কি?’’

শিক্ষক ও গবেষক সিজার নিখোঁজ হওয়ার প্রতিবাদে এবং তাকে উদ্ধারের দাবিতে যখন দেশ-বিদেশে জোরালো আওয়াজ উঠেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ জানিয়েছে, বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইন পিটিশনের ব্যবস্থা করেছে,  সেই মুহূর্তে এমন বক্তব্য এলো তারই কর্মস্থলের প্রধান নির্বাহীর কাছ থেকে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলে মোবাশ্বের হাসান সিজারের উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি দিয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু কোনো ঘোষণা ছাড়াই সে কর্মসূচিটি বাতিল করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক আতিক ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কারা কর্মসূচি দিয়েছিল তাও জানি না, কেন বাতিল হলো তাও জানি না’

গত ৭ নভেম্বর বিকালে কর্মস্থল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বনশ্রীর বাসার উদ্দেশে রওয়ানা হওয়ার পর থেকে ‘নিখোঁজ’ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মোবাশ্বের হাসান সিজার।

ওইদিন সকাল ৭টায় কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। সেদিন সন্ধ্যা পৌনে সাতটা থেকে তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে।

সিজার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।

Tags: নিখোঁজমোবাশ্বের হাসান নিখোঁজসাংবাদিকসিজার
Previous Post

প্রধানমন্ত্রীকে নিয়মিত করদাতার সম্মান জানালো এনবিআর

Next Post

দখিন হাওয়ায় তাঁর না থাকার গুঞ্জন

Next Post
দুই ব্যক্তি ছবি, একটি ফ্রেমে, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দখিন হাওয়ায় তাঁর না থাকার গুঞ্জন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে প্রাডো গাড়ি থেকে উদ্ধার হলো বাঘ-সিংহের বাচ্চা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT