চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 02, মার্চ 2017
in শিক্ষা
A A

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার জেরে বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বুধবার রাত ১০টার দিকে শাহরিয়ার হাসনাত তপু নামে বিবিএর ষষ্ঠ সেমিস্টারের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার খবরটি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকার  প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তার লোহার প্রতিবন্ধক উপড়ে ফেলে সড়ক অবরোধ করে তারা। কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় প্রগতি সরণিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা কাঁদনে গ্যাস নিক্ষেপ করে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

তপুর সহপাঠীদের অভিযোগ, বুধবার রাত ১০টার দিকে তপুসহ দুজন ওই আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালের গেইটে মোটরসাইকেল রাখতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর তারা তপুকে বেদম পেটায়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিস্থিতি জানতে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে ভাটারা থানায় যোগাযোগ করা হলে দায়িত্বশীল কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর বন্ধ পাওয়া যায়। থানার পরিদর্শক (তদন্ত) ফোনে রিং হলেও তিনি তা রিসিভ করেননি। পরিদর্শক অপারেশনের ফোন এক জুনিয়র পুলিশ সদস্য ধরে বলেন, স্যার একটু ভেতরে আছেন পরে ফোন দেন।

সর্বশেষ তথ্যমতে বিপুলসংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশের ভ্যান এলাকায় টহল দিচ্ছে।

Previous Post

‘লা লা’র রাজ্যে নতুন চমক

Next Post

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেরা কক্সবাজারের টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়

Next Post

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেরা কক্সবাজারের টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাধিকা আপ্তে

‘প্যাড ম্যান’ ছবিতে রাধিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT