চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 14, ডিসেম্বর 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্যাম্পাসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রথম ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ চ্যালেঞ্জ (আইএমআরসি ১.০)’।

এটি আন্তর্জাতিক মার্কেটের উপর গবেষণা ভিত্তিক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, যেখানে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের মার্কেট রিসার্চ সম্পর্কে ধারণা লাভ করার সুযোগ পাবে।  প্রতিযোগিতায় একইসাথে গবেষণার গুরুত্বপূর্ণ দিক ও প্রয়োগের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাবের আয়োজনে ১১ ডিসেম্বর শুক্রবার থেকে দুই রাউন্ড ভিত্তিক এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, শেষ হবে ১৯ ডিসেম্বর। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৫০ টাকা প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই অর্থ একটি অলাভজনক সংস্থার মাধ্যমে অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ দেয়ার কাজে ব্যবহৃত হবে।

অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীকে প্রদত্ত বিষয়ের উপর গবেষণা করে কেসটি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। সেখান থেকে সেরা ১০ জন উত্তীর্ণ হবে চূড়ান্ত রাউন্ডে। যেখানে প্রতিযোগিদেরকে নিজ নিজ গবেষণা কেস এর ওপর উপস্থাপনা করতে হবে।

২৭ ডিসেম্বর ২০২০ রোববার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবে মোট ১৫,০০০ টাকা পুরস্কার এবং সেরা ১০ প্রতিযোগীকে দেয়া হবে স্বীকৃত সনদপত্রের সাথে বিল্ড বাংলাদেশ-এ ইন্টার্নশীপ করার সুযোগ।

এই প্রতিযোগিতায় অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে ‘তরুণ ডিজিটাল’ ও ‘ইয়ুথ অপরচুনিটিস’ এবং মিডিয়া পার্টনার হিসাবে থাকছে চ্যানেল আই অনলাইন।

Tags: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
Previous Post

আফ্রিকার দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

Next Post

মাহমুদউল্লাহর অন্যরকম সেঞ্চুরি

Next Post
বাংলাদেশ ও ভারত ক্রিকেটাররা মাঠে হাসিমুখে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহর অন্যরকম সেঞ্চুরি

চট্টগ্রাম ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফী ম্যাজিকে চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে খুলনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT