চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ সাউথে ১০ দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 22, জানুয়ারি 2020
in বিনোদন
A A
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শর্টফিল্ম উৎসবের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনএসইউ ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভাল ২০২০’। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে উৎসবটি চলবে টানা ১০ দিন।

অনুষ্ঠান আয়োজনে ওয়ার্কশপ, মাস্টার ক্লাস, সেমিনারের পাশাপাশি থাকছে অভিনয় শিল্পীদের সাথে চলচ্চিত্র আড্ডা। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফেব্রুয়ারির শেষে এই উৎসবের পর্দা নামার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অনেক গুণীজন উপস্থিত থাকবেন।

উৎসবকে সামনে রেখে ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মাণ করা শর্ট ফিল্ম জমা নেওয়ার কাজ। যা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ‘শর্টফিল্ম জমা দিতে ক্লিক করুন এখানে’।

এ প্রসঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট দেবাংশু পল্লব বলেন, এই শর্টফিল্ম ফেস্টিভালকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছি আমরা। দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তৈরি শর্টফিল্ম জমা দিচ্ছেন। এরই মধ্যে প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয় থেকে শর্ট ফিল্ম জমা পড়েছে। ফেস্টিভালকে আন্তর্জাতিক মানসম্মত করতে দেশ-বিদেশ বরেণ্য গুণী বিচারকদের মাধ্যমে জমা পড়া ফিল্মগুলোর মান যাচাই এবং উপস্থাপন করা হবে এবং সেরা চলচ্চিত্রকে সম্মানিত করা হবে।

ক্লাবটির জয়েন্ট সেক্রেটারি হুমায়ুন আহমেদ শ্রাবণ বলেন, বাংলাদেশের তরুণদের চলচ্চিত্র ভাবনা অনেক অগ্রসর হচ্ছে, এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের বানানো চলচ্চিত্র দেখার সুযোগ পাবে।

আয়োজন জুড়ে থাকবে চলচ্চিত্রের উপর বিভিন্ন ওয়ার্কশপ। যেখানে ওয়ার্কশপ পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী, রাশেদ জামান, সামির আহমেদ, জাহিদুর রাহিম অঞ্জনসহ অনেকেই।

এর পাশাপাশি থাকবে চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা। এবারের এই উৎসবের অ্যাম্বাসেডরের ভূমিকায় থাকছেন অভিনেতা ফজলুর রহমান বাবু, তারেক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, আরেফিন শুভ, আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়া, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকেই।

নর্থ সাউথ ইউনিভার্সিটির এই শর্ট ফিল্ম ফেস্টিভালের যাত্রা শুরু হয় ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন শর্টফিল্ম ফেস্টিভাল হিসেবে। যা ২০১৫ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্টিভালে রূপ নেয়। যেটাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের ৪০ টি বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ২০১৬ এবং ২০১৭ সালেও বেশ বড় করে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।

Tags: অমিতাভ রেজা চৌধুরীঅর্চিতা স্পর্শিয়াআরেফিন শুভআশনা হাবিব ভাবনাফজলুর রহমান বাবুরাশেদ জামানশতাব্দী ওয়াদুদশবনম ফারিয়াসামির আহমেদ
Previous Post

পঞ্চম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

Next Post

মানিকগঞ্জে গৃহবধুর মরদেহ উদ্ধার

Next Post
মানিকগঞ্জে গৃহবধুর মরদেহ উদ্ধার, পুলিশ ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জে গৃহবধুর মরদেহ উদ্ধার

ভোটের

ইভিএম’এ জাল ভোট দেয়ার সুযোগ নেই: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT