চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ সাউথে ‘ইএসএল প্রেজেন্টস এক্সেলসিয়র’ প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 08, এপ্রিল 2019
in তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A

নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইন্যান্স ক্লাব পঞ্চমবারের মতো আয়োজন করছে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার কেন্দ্রিক প্রতিযোগিতা ‘ইএসএল প্রেজেন্টস এক্সেলসিয়র ২০১৯ কো-স্পন্সরড বাই ডিবিএল সিরামিক্স’।

দুই ধাপ বিশিষ্ট এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার জন্য রয়েছে দুটি কর্মশালা। প্রথম কর্মশালায় এক্সেলের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। অনলাইন সাবমিশনের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। প্রথম পর্বের উত্তীর্ণরা পাবেন দ্বিতীয় কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন জটিল বিষয় নিয়ে। এই সকল কর্মশালাগুলো পরিচালিত হবে স্ট্র্যাটেজিক পার্টনার “ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ” এর পেশাদার প্রশিক্ষকদের দ্বারা।

রেজিস্ট্রেশনের সময়সীমা ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল। প্রথম কর্মশালা ১২ এপ্রিল এবং প্রথম পর্ব ১৩ এপ্রিল। এই প্রতিযোগিতার বিজয়ী পাবেন ২৫ হাজার টাকা, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ পাবেন যথাক্রমে ১৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা।

এছাড়াও শীর্ষ দশ ফাইনালিস্টদের জন্য থাকছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের “একাউন্টিং এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট” এর পক্ষ থেকে সার্টিফিকেট।

আয়োজকরা বলছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে একজন প্রতিযোগী মাইক্রোসফট এক্সেল সম্পর্কে দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয়গুলো হচ্ছে লার্ন, ইমপ্লিমেন্টে এবং এক্সেল। এটি কেবল একটা প্রতিযোগিতা নয়। এই প্রতিযোগিতার মাধ্যমে একজন প্রতিযোগী যেমন তার মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবে, ঠিক তেমনি ভবিষ্যতে বিভিন্ন প্রফেশনাল সেক্টরে দক্ষতা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।

এন এস ইউ ফাইন্যান্স ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটির “একাউন্টিং এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট” এর অধীনস্ত একটি কো-কারিকুলার ক্লাব।

Tags: নর্থ সাউথ ইউনিভার্সিটি
Previous Post

মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, আটক ৭

Next Post

উন্নতির সঙ্গে সঙ্গে জীবনের ঝুঁকিও বেড়েছে: হানিফ

Next Post

উন্নতির সঙ্গে সঙ্গে জীবনের ঝুঁকিও বেড়েছে: হানিফ

প্রতিবছর ‘ছাত্র অধিকার দিবস’ পালনের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT