চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয় শরণার্থীদের অবস্থান জানাতে চীনের প্রতি মানবাধিকার সংগঠনের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 24, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A
নুসরাত-হিউম্যান রাইটস ওয়াচ

চীনে গত মার্চ মাসে আটক আট নর্থ কোরিয়ার নাগরিকদের অবস্থান অবিলম্বে জানানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

মানবাধিকার সংস্থাটির আশঙ্কা এই আটক নাগরিকদের নর্থ কোরিয়ার কাছে হস্তান্তর করলে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হবে।

অধিকাংশ নর্থ কোরিয় শরণার্থী সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করে এবং অন্য কোন দেশে চলে যাওয়ার চেষ্টা করে। এরা প্রায়ই দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে চলে যায়। সেখান থেকে তারা  সাউথ কোরিয়ায় রাজনৈতিক আশ্রয় চায়।

তবে পালিয়ে যাওয়া এই সব শরণার্থী ধরা পড়ার পর তাদেরকে  নর্থ কোরিয়ার কাছে হস্তান্তর করলে তাদের কঠিন শাস্তি দেয়া হয়।

চীন নিয়মিতভাবেই  নর্থ কোরিয়ার এই সব শরণার্থীকে অবৈধ ‘অর্থনৈতিক অভিবাসী’ হিসেবে অভিহিত করে। চীন ১৯৮৬ সালে গৃহীত সীমান্ত প্রটোকলের ওপর ভিত্তি করে তাদেরকে নর্থ কোরিয়ার কাছে ফিরিয়ে দেয়।

নর্থ কোরিয়ার শরণার্থীর এ দলটিতে অন্তত চারজন নারী রয়েছে। এরা মার্চ মাসের মাঝামাঝি সময়ে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শেনইয়াংয়ে ধরা পড়ে।

সোমবার হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, ‘এখন যদি তাদেরকে জোরপূর্বক নর্থ কোরিয়ায় পাঠিয়ে দেয়া হয়, তবে তাদের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’

হিউম্যান রাইটস ওয়াচ আরও জানিয়েছে, বিগত নয় মাসে চীন শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ ৪০ জনের বেশি  নর্থ কোরিয়ার নাগরিককে আটক করেছে। এদের মধ্যে অন্তত নয় জনকে জোরপূর্বক নর্থ কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

Tags: চীন- নর্থ কোরিয়া
Previous Post

শ্রমিকদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’

Next Post

পিরানহা ও আফ্রিকান মাগুরের জন্য উপকারী জীবানু আমদানিতে অনুমতি লাগবে

Next Post

পিরানহা ও আফ্রিকান মাগুরের জন্য উপকারী জীবানু আমদানিতে অনুমতি লাগবে

১২ বছরের কিশোর গাড়ি চুরি করে চালিয়ে গেল ১৩শ কি.মি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT