চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার যুদ্ধ প্রস্তুতি

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
2:14 পূর্বাহ্ন 21, আগস্ট 2015
in আন্তর্জাতিক
A A

সীমান্তে বৃহস্পতিবার গুলি বিনিময়ের পর সাউথ কোরিয়ার বিরুদ্ধে নিজের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সামরিক কমিশনের সঙ্গে জরুরী বৈঠকে তিনি ওই নির্দেশ দেন।

কিম বর্তমান পরিস্থিতিকে ‘প্রায় যুদ্ধাবস্থা’ বলে ঘোষণা করে বলেছেন, সাউথ কোরিয়া যদি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নর্থ কোরিয়ার সীমান্তে প্রপাগান্ডামূলক সম্প্রচার বন্ধ না করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরেক বিবৃতিতে নর্থ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সাউথ কোরিয়ার সীমান্ত-সম্প্রচার যুদ্ধ ঘোষণারই নামান্তর। তবুও নর্থ কোরিয়া সমস্যা সমাধানে আগ্রহী, তার আগে সাউথ কোরিয়াকে এই ধরণের সম্প্রচার বন্ধ করতে হবে।

দু’দেশের মধ্যে সামান্য উত্তেজনা দেখা দিলেই নর্থ কোরিয়া এ ধরনের হুমকি দিয়ে থাকে। তবে এবারের হুমকি অন্য বারের চেয়ে বেশ গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করার ব্যাপারে সেনাবাহিনীকে তৈরি থাকতে বলা হয়। 

বৃহস্পতিবার নর্থ কোরিয়া তার প্রতিবেশী এবং চিরবৈরী সাউথ কোরিয়ার সীমান্তে একটি সামরিক দপ্তরে গোলাবর্ষণ করে। এর জবাবে সাউথ কোরিয়াও সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যে সম্প্রচার নিয়ে ঘটনার সূত্রপাত, সেই সম্প্রচার ব্যবস্থা ছিলো দু’দেশের খবর একে অপরের জনগণের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে। দেশ দু’টির সীমান্তে অনেকগুলো লাউডস্পিকার লাগিয়ে এক দেশ অন্য দেশকে নিজ দেশের সংবাদসহ অন্যান্য সংবাদ প্রচার করতো।

ধারণা করা হয়, এটি ছিলো স্নায়ুযুদ্ধের এক ধরনের কৌশল। ২০০৪ সালে এক চুক্তির মধ্য দিয়ে দেশ দুটি সেসব প্রপাগান্ডা লাউডস্পিকার বন্ধ করে দেয়।

গত ১০ আগস্ট থেকে সাউথ কোরিয়া আবার লাউডস্পিকারে সম্প্রচার শুরু করে। যার প্রতিক্রিয়ায় কিছুদিন পর নর্থ কোরিয়াও সম্প্রচার শুরু করে। এর ফল হিসেবে বৃহস্পতিবারের গুলি-পাল্টা গুলি এবং ভূমি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২ সাউথ কোরিয়া সেনা সদস্য আহত হয়।

Tags: নর্থ কোরিয়াসাউথ কোরিয়া
Previous Post

সাভারে ধর্ষককে গণধোলাই

Next Post

পাকিস্তানকে ভারতের কড়া হুঁশিয়ারি

Next Post

পাকিস্তানকে ভারতের কড়া হুঁশিয়ারি

২১ আগস্ট গ্রেনেড হামলা জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT