চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নর্থ কোরিয়ার মিসাইল উপহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 পূর্বাহ্ন 05, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
মিসাইল-নর্থ কোরিয়া

হুয়াসং-১৪ মিসাইল

প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। আর এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নর্থ কোরিয়ার উপহার হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। নর্থ কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) এই তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, ৪ জুলাই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালানো পর্যবেক্ষণ করছিলেন প্রেসিডেন্ট কিম জং উন। এসময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র নিশ্চই তাদের স্বাধীনতা দিবসে এই উপহার পেয়ে খুশি হবে না।’

উচ্চস্বরে হেসে প্রেসিডেন্ট উন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরক্তিভাব দুর করতে আমাদের উচিত আরও উপহার দেয়া।’ মিসাইলটি পরীক্ষার পর তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

মিসাইল
মিসাইল উৎক্ষেপন পর্যবেক্ষণ করছেন কিম জং উন

হুয়াসং-১৪ জাতীয় মিসাইলটি পরীক্ষার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানার সক্ষমতা অর্জন করলো নর্থ কোরিয়া। যুক্তরাষ্ট্রও এ কথা স্বীকার করে উদ্বেগ প্রকাশ করেছে। আজ তারা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডেকেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯.৪০ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬.৪০) দেশটির নর্থ পিয়ংগান প্রদেশের বাংহিয়ন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক ঘোষণায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়।

উৎক্ষেপণের প্রায় ৪০ মিনিট পর ৯৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে অবস্থিত জাপানের সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চলের ভেতর গিয়ে পড়ে বলে ইয়নহ্যাপ সংবাদ সংস্থাকে জানায় সাউথ কোরীয় সেনাবাহিনী। নর্থ কোরিয়াও পরে তা-ই জানায়।

এটি চলতি বছরে নর্থ কোরিয়ার ১১তম নিশ্চিত মিসাইল উৎক্ষেপণ। তবে আগেরগুলোর তুলনায় এবারের মিসাইলটি অনেক বেশি দূরপাল্লার বলে জানিয়েছে বিবিসি। প্রতিবার নর্থ কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিসর বাড়িয়ে এসেছে, যা যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিশ্বনেতাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

 

Tags: কিম জং উন
Previous Post

নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই মৌসুমীর

Next Post

রাজধানীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে অভিযান শুরু

Next Post
হাইড্রোলিক হর্ণ

রাজধানীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে অভিযান শুরু

জঙ্গি ও নৌ-ডাকাত গ্রেফতারে গাইবান্ধার চরাঞ্চলে অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT