চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদিকে বিশ্ব নেতাদের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 23, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মোদি-বিদ্যাসাগর-ভাস্কর্য-পশ্চিমবঙ্গ

ভারতের লোকসভা নির্বাচনে ভূমিধস জয়ের পথে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের ৭ ধাপের ম্যারাথন জাতীয় নির্বাচনের ফল ঘোষণা শেষ না হলেও ইতোমধ্যে বিজেপির নিরঙ্কুশ বিজয়ে নিশ্চিত হওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদিকে অভিনন্দন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, নির্বাচনে নরেন্দ্র মোদির এ বিজয়ে হৃদয় থেকে তাকে অভিন্দন জানাই। এক সঙ্গে কাজ করে চীন-ভারত দু‘দেশের সম্পর্ক এক মাত্রায় নিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। 

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহু নরেন্দ্রে মোদিকে বন্ধু সম্বোধন করে টুইট বার্তায় লিখেন, ‘‘নির্বাচনে প্রশংসনীয় বিজয়ী হওয়া অভিনন্দন আমার বন্ধু নরেন্দ্র মোদি, নির্বাচনী এ বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতৃত্বকে আরো জোরালো করবে। আমরা আবারও ভারত- ইসরাইলের বন্ধুত্ব অটুট রাখতে এক সাথে কাজ করে যাবো।’’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক অভিনন্দন বার্তায় বলেন, ‘নরেন্দ্র মোদি নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে রাশিয়ার জনগণের সাথে শত বছরের যে সম্পর্ক এবং উন্নয়ন সহযোগির কৌশলগত অংশদারিত্বের বন্ধন আরো অটুট হবে।’

জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে টেলিফোনে মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে শ্রিলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে লিখেছেন, মহৎ এ  বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন। আমরা আপনার সাথে এক যোগে কাজ করতে প্রস্তুত।

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি অভিনন্দন বার্তায় বলেছেন, ভারতের জনগণের শক্তিশালি ম্যানডেট নিয়ে বিজয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন।ভারত-আফগানিস্তান দুই দেশের গণতান্ত্রিক ধারা অব্যহত রাখতে আফগানিস্তানের সরকার ও জনগণ আপনার প্রসারিত সহযোগিতার দিকে তাকিয়ে থাকবে।

ভুটানের রাজা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।ভুটানের প্রধানমন্ত্রী লোটি শেরিং নির্বাচনে বিজয়ী হওয়ায় হৃদয় থেকে অভিনন্দন জানিযেছেন।

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি অভিনন্দন জানিয়ে আগামীতে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বড় জয়ে বাংলাদেশ সরকার, দেশের মানুষ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে এবং এনডিএ’কে আন্তরিক অভিনন্দন। এই জয় বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের মানুষের আপনার প্রতি আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন।

তিনি বলেন, আমি প্রবলভাবে বিশ্বাস করি দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নাগরিকরা নতুন করে আমাকে এবং আপনাকে  যে ম্যানডেট দিয়েছেন, আমরা ইতোমধ্যে ভালো প্রতিবেশী হিসেবে তার দৃষ্টান্ত রেখেছি। ভাবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

এনডিটিভি জানিয়েছে, সর্বশেষ গণনার ফল অনুসারে, গণনার অধীনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট (এনডিএ) পেয়েছে ৩৪৮টি, কংগ্রেস ও জোট (ইউপিএ) পেয়েছে ৯০টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ১০৪টি আসন।

মোট আসন ৫৪৩টি হলেও অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টার ঘটনায় ভেলোরের ভোটগ্রহণ বাতিল করা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগণনা শুরু হয়।

Tags: নরেন্দ্র মোদিলোকসভা নির্বাচন
Previous Post

দারিদ্র্য বিমোচনে যাকাত

Next Post

অভিনেত্রী থেকে নেত্রী মিমি

Next Post

অভিনেত্রী থেকে নেত্রী মিমি

ব্যাটল অব বিশ্বকাপ: লড়াইয়ের ভেতর লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT