চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদী সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

সুমন রয় by সুমন রয়
7:10 অপরাহ্ন 09, মে 2021
in জনপদ, নরসিংদী
A A
নরসিংদী সদর হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা, রোগী ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ
নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা দুইদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার (০৯ মে) বেলা ১১টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে।   
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ও নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিরুল হক শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। চুরি হওয়া নবজাতক নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের চান্দেরপাড়া এলাকার প্রসূতি সুমাইয়া আক্তারের ছেলে।
পরিবারের সদস্য ও পুলিশ জানায়, দুই দিন আগে নরসিংদী সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি সুমাইয়া আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এসময় এক ছেলে নবজাতকের জন্ম হয়। পরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়ায় রোববার বেলা ১১টার দিকে ওই নবজাতককে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালের ২য় তলায় বহি:বিভাগে নিয়ে আসেন নবজাতকের নানী পরিবানু।
এসময় হাসপাতালে রোগীর লম্বা সিরিয়াল থাকায় সিরিয়াল এগিয়ে আনার চেষ্টা করার জন্য নবজাতকের নানী পরিবানুকে পরামর্শ দেয় পাশে থাকা অজ্ঞাত এক নারী। এক পর্যায়ে নবজাতক নাতিকে অজ্ঞাত ওই নারীর কোলে দিয়ে সিরিয়ালের খবর নিতে সামনে এগিয়ে যান নবজাতকের নানী পরিবানু। এই সুযোগে  কয়েক মিনিটের মধ্যেই ওই নবজাতককে নিয়ে উধাও হয়ে যায় অজ্ঞাত ওই নারী।
খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ দেখে নবজাতক চুরিতে অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিরুল হক শামীম বলেন, সদর হাসপাতালে নবজাতক চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। নবজাতককে উদ্ধার ও অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করছে পুলিশ। আমরাও হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতা করছি।
Tags: নবজাতক চুরিনরসিংদী সদর হাসপাতাল
Previous Post

স্বাস্থ্যবিধি অমান্য করায় করোনার ভারতীয় ধরণের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা

Next Post

করোনায় বাবা হারালেন মোস্তাফিজের সতীর্থ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজের সতীর্থের বাবার মৃত্যু সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বাবা হারালেন মোস্তাফিজের সতীর্থ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ করছে ফ্লাওয়ার্স বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ করলো ‘ফ্লাওয়ার্স বাংলাদেশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT