চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তায় অভিযুক্ত নারী গ্রেপ্তার

সুমন রয় by সুমন রয়
2:06 অপরাহ্ন 30, মে 2022
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নিরাপত্তা বাহিনীর সঙ্গে নারী আটক, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার ঘটনার ১২ দিন পর অভিযান চালিয়ে হেনস্তাকারী ওই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার একটি আত্মীয়বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান।

তিনি জানান, ঘটনার দিন ভোর সাড়ে ৫টার দিকে স্টেশনটির ১ নম্বর প্ল্যাটফর্মে ওই নারী তরুণীটিকে পোশাক নিয়ে গালিগালাজ, মারধর ও শ্লীলতাহানি করেন এবং মুঠোফোনে ছবি তুলেন। গ্রেপ্তার ওই ৬০ বছর বয়সী নারী পেশায় একজন ঘটক ও শহরের উপজেলা মোড়ের বাসিন্দা। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীকে শনাক্ত করে মামলার আসামী করা হয়।

এর আগে গত ১৮ মে, বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই তরুণী ও দুই তরুণ। ভোর পৌনে ছয়টা পর্যন্ত স্টেশনটির ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সাড়ে পাঁচটার দিকে স্টেশনে অবস্থানরত ওই নারী তরুণীকে হেনস্তা করেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই তরুণীকে ঘিরে রেখেছে একদল ব্যক্তি। এর মধ্যেই একজন নারী উত্তেজিত অবস্থায় তার সঙ্গে কথা বলছেন। বয়স্ক এক ব্যক্তিও কথা বলছিলেন। একপর্যায়ে ওই তরুণী সেখান থেকে চলে যেতে উদ্যত হলে ওই নারী দৌড়ে তাকে ধরে ফেলেন। তার পোশাক ধরে টান দেন ওই নারী। নিজেকে সামলে দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান তরুণী। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর করা হয়। তারাও দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান। পরে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে নরসিংদী মডেল থানার পুলিশ রেলস্টেশনে গিয়ে তাদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, ঘটনার পর থেকেই ওই নারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিলাম আমরা। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশ হতে শুরু করলে তিনি উপজেলা মোড়ের বাসা পরিবর্তন করেন। বাসা পরিবর্তনের পাশাপাশি মুঠোফোন নম্বরও পরিবর্তন করেন তিনি। একটু সময়ের জন্য মুঠোফোন খোলা রেখে আবার দীর্ঘ সময়ের জন্য তা বন্ধ রেখেছেন। ব্যবহার করছেন কমপক্ষে তিনটি সিম। বারবার তার স্থান ও মুঠোফোন নম্বর পরিবর্তনের কারণে তাকে গ্রেপ্তারে সময় লেগেছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আমরা জানতে পারি, তিনি শিবপুরের ইটাখোলায় এক আত্মীয়বাড়িতে আত্মগোপনে আছেন। পরে রাত ৩টার দিকে র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খানের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। ওই সময় তাকে গ্রেপ্তার করে নরসিংদী ক্যাম্পে নিয়ে আসা হয়।

জানতে চাইলে র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, গ্রেপ্তার নারীকে আজই র‌্যাবের সদর দপ্তরে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে তরুণী হেনস্থার ঘটনার দুইদিন পর শুক্রবার রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে মো. ইসমাইল নামের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হলে পরের দিন শনিবার বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠান এবং এই ঘটনায় মামলা করার নির্দেশ দেন। ওই রাতেই ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়।

Tags: তরুণীকে হেনস্তা
Previous Post

সেরা দশে ৬ পেসার, দেশি-বিদেশি পাঁচ-পাঁচ

Next Post

৩ দিন এগিয়ে শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ

Next Post
এশিয়া কাপ ক্রিকেট ফাইনাল খেলোয়াড়রা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দিন এগিয়ে শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ

নরসিংদীতে পুলিশ সদস্যদের সঙ্গে নারী গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে তরুণীকে হেনস্তায় অভিযুক্ত সেই নারী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT