চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১

সুমন রয় by সুমন রয়
10:51 অপরাহ্ন 28, নভেম্বর 2021
in জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় আরিফ মিয়া (২৪) নামে এক সিএনজি অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

রোববার ২৮ নভেম্বর সন্ধ্যায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। নিহত আরিফ মিয়া শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখারটেক গ্রামের চাঁন মিয়ার ছেলে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশ রাখা হয়েছে বলে স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ ফারুক।

স্থানীয়রা জানান, রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন খোরশেদ আলম মিঠু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন মেছবাহ উদ্দিন খন্দকার মিতুল।

বিকেল পাঁচটার দিকে ভোট গণনার সময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকসহ দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা ব্যালটসহ ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে পুলিশ।

এসময় রক্তাক্ত অবস্থায় ওই সিএনজি চালককে কেন্দ্রের পাশ থেকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এসময় দুই পুলিশ সদস্যসহ আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও রায়পুরা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত আরিফ মিয়াকে ভোটের দিন ওই এলাকায় সিএনজি চালাতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের মুঠোফোনে কল করার পরও তিনি ধরেননি।

Tags: নির্বাচনী সহিসংতা
Previous Post

ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন

Next Post

নরসিংদী ও মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৩

Next Post
নরসিংদী ও মুন্সীগঞ্জে নির্বাচনের পর সহিংসতায় নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী ও মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৩

জনসমাগমে মানুষজন, বেশিরভাগই মাস্ক পরা, শহরের রাস্তায় চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনায় একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT