চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে অস্ত্রসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুমন রয় by সুমন রয়
4:42 অপরাহ্ন 22, নভেম্বর 2021
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে অস্ত্রসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় তিনজন নিহতের ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার সহযোগী ফয়সাল আহম্মেদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। গতকাল রোববার বিকালে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, হামলাসহ মোট ৩১টি মামলা রয়েছে। সাহেব আলী পাঠান জানান, চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।

গত ১১ নভেম্বর বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন যাতে প্রতিপক্ষের লোকজন ভোট কেন্দ্রে যেতে না পারেন সেজন্য স্বতন্ত্র প্রার্থী রাতুল হাসান জাকির তার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হকের সমর্থকদের ওপর হামলা করে। এই নির্বাচনী সহিংসতায় তিনজন নিহত হয়। এই ঘটনায় মূল হোতা রাতুল হাসান জাকিরসহ অন্যান্যদের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার আসামীদের গ্রেপ্তার করতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার সহযোগী ফয়সাল আহম্মেদ সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন রাতে তাদের দেয়া তথ্যমতে বাঁশগাড়ি এলাকা থেকে দুটি ওয়ান শ্যুটারগান, ৪ রাউন্ড কার্তুজ ও একটি বড় রাম দা উদ্ধার করা হয়।

রাতুল হাসান জাকিরের বিরুদ্ধে হামলা, লুটপাট, অস্ত্র ও হত্যাসহ ২২টি ও তার সহযোগী ফয়সাল আহম্মেদ সুমনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Previous Post

রানের খোঁজ পাচ্ছে না পাকিস্তানও

Next Post

করোনায় মৃত্যু কমলো

Next Post
বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু কমলো

গাংনী থানার অফিস ভবনের ছবি, বাংলার পুলিশ প্রশাসনের অফিস. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT