চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে অভিযুক্ত দুইজনের একজন সেই ফেসবুকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 অপরাহ্ন 21, মে 2017
in বাংলাদেশ
A A

নরসিংদীতে জঙ্গি বিরোধী অভিযান পরবর্তীতে আত্মসমর্পণকারী ২ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, যাদের একজন আবু জাফর। অভিযান চলাকালীন সময়ে এই আবু জাফরের ফেসবুকের টাইমলাইনে বাঁচার আকুতি দেখা যায়।

শনিবার নরসিংদীর উত্তর গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানো হয়। ১৮ ঘন্টার দীর্ঘ অভিযান শেষে আত্মসমর্পন করে ৫ যুবক। এদের মধ্যে ৩ জনকে পরবর্তীতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপর দুই যুবক সালাউদ্দিন ও আবু জাফরের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

দীর্ঘ ১৮ ঘন্টার সেই অভিযানের সময় আবু জাফর ফেসবুক ৩টি স্ট্যাটাস দেয়, সেগুলো দেখে নেয়া যাক: (স্ট্যাটাসগুলো সর্বশেষ ক্রমে সাজানো)

মাননীয়া প্রধানমনত্রী,আমাদেরকে বাচান। আমরা নিরপরাদ। আমরা আওয়ামী কর্মি। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমাদেরকে বাচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন। প্লিজ প্লিজ প্লিজ।

সাংবাদিক স্যার ও আইনশৃংলাবাহিনী স্যারদের উদ্দেশ্য করে বলছি,আমরা নিরপরাদ। আমরা কখনও শিবির,জংগিবাদ সম্পর্কে ভাল করে জানিও না। প্লিজ আপনারা আমাদের সার্চ করুন। দেখুন কিছু পান কিনা। আমরা নিরপরাদ। বাইরে থেকে আমাদের সিটকানি লাগানো।প্লিজ সিটকানী খুলে আমাদেরকে উদ্ধার করুন।

আমরা অপরাধী না। আমাদেরকে আত্নসমর্পন এর মাধ্যমে হলেও সার্চ করা হউক। যদি কোনোকিছু পাওয়া যায় আমরা সকল অপরাধ মেনে নেব। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন।

শনিবার নরসিংদীর উত্তর গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুবাই প্রবাসী মইন উদ্দিনের বাড়িটি ঘেরাও করে র‌্যাব-১১ সদ্যসরা। নাশকাত ও ক্ষয়ক্ষতি এড়াতে ঘিরে রাখা বাড়িটির আশপাশের বাসিন্দাদের সড়িয়ে দেয়া হয়। জারী করা হয় ১৪৪ ধারা। দীর্ঘ ১৮ ঘন্টা অভিযান চালানোর পর রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ীটিতে অবস্থানরত ৫ যুবক আত্মসমর্পন করেন।

আত্মসমর্পনের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-১১ কার্যালয়ে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গি সংস্লিষ্টতা না পাওয়ায় নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বাছিকুল ইসলাম, গাজীপুরের বোর্ড বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

রবিবার রাত সোয়া নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যার-১১’র সিনিয়র এএসপি আলেক উদ্দিন।

Tags: নরসিংদী
Previous Post

প্রথম ট্রফি জিততে পুনের টার্গেট ১৩০ রান

Next Post

নিউজিল্যান্ডের জয়ে বাংলাদেশের শিরোপার স্বপ্ন ডুবল

Next Post

নিউজিল্যান্ডের জয়ে বাংলাদেশের শিরোপার স্বপ্ন ডুবল

এক রানের রোমাঞ্চে মুম্বাইয়ের রেকর্ড শিরোপা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT