চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরওয়ে পৃথিবীর শীর্ষ সুখী দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 20, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে পৃথিবীর সবচে সুখী দেশের মর্যাদা পেয়েছে। সুখের তালিকায় এগিয়ে আছেন এ অঞ্চলের অন্যান্য দেশের মানুষরাও। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে দুঃখী বা বিমর্ষ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মানুষ। দুঃখী দেশের তালিকায় আফ্রিকার দেশগুলোর দখল বেশ পোক্ত। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের ১১০তম সুখী দেশের স্বীকৃতি পেয়েছে।

সোমবার ‘ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে’ উপলক্ষ্যে প্রকাশিত হয় জাতিসংঘের বার্ষিক ‘দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭’। টানা পঞ্চমবারের মত বার্ষিক এ তালিকা প্রকাশ করেছে সংস্থাটির সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন)।

১৫০টির বেশি দেশের ১ হাজারেরও বেশি মানুষের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। তালিকা প্রণয়নে দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, নাগরিকদের গড় আয়ুষ্কাল, মানুষের উদারতা, রাষ্ট্রের দুর্নীতির অবস্থা, প্রভৃতি সূচককে বিবেচনায় নেয়া হয়েছে।

১৫৫টি দেশের তালিকায়, সেরা ১০টি সুখী দেশ যথাক্রমে নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সুইডেন।

অন্যদিকে দুঃখী বা বিমর্ষ দেশ হিসেবে আফ্রিকার দেশগুলো বেশ এগিয়ে রয়েছে। তালিকায় সব শেষ অবস্থানে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (১৫৫তম) নাম। এর পর যথাক্রমে বুরুন্ডি, তানজানিয়া, সিরিয়া, রুয়ান্ডা, গিনি, দক্ষিণ সুদান এবং ইয়েমেনের অবস্থান।

মূলত দীর্ঘদিন থেকে চলমান যুদ্ধ, সংঘাত, খাদ্যাভাব, অপুষ্টি, রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রভৃতি কারণে এসব দেশ তালিকায় তলানিতে পড়েছে।

তালিকায় এক ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র এবার ১৪তম অবস্থানে নেমে গেছে। ইউরোপের দেশ জার্মানি ১৬তম. ব্রিটেন ১৯তম এবং ফ্রান্স ৩১তম অবস্থানে রয়েছে। রাশিয়া আছে ৪৯তম অবস্থানে। অন্যদিকে এশিয়ার দেশ জাপানের অবস্থান ৫১তম। চীন বিশ্বের ৭৯তম সুখী দেশের স্বীকৃতি পেয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে পাকিস্তান। বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ৮০তম। এর পরই রয়েছে নেপাল (৯৯তম), ভারত (১২২তম), শ্রীলংকা (১২০তম) ও আফগানিস্তান (১৪২তম)।

বিশ্বের ১৫৫টি দেশের মধ্যে সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১০তম অবস্থানে রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক খাতে ক্রমাগত উন্নতি ও একবর্ধমান গড় আয়ু বাংলাদেশের এ অর্জনে ভূমিকা রেখেছে।

Tags: সুখী দেশ
Previous Post

‘বেগম জান’ ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা

Next Post

গত বছর দেশে ৫৩টি আদিবাসী নারী নির্যাতনের ঘটনা ঘটেছে: মানবাধিকার কমিশন চেয়ারম্যান

Next Post

গত বছর দেশে ৫৩টি আদিবাসী নারী নির্যাতনের ঘটনা ঘটেছে: মানবাধিকার কমিশন চেয়ারম্যান

দণ্ড ছাড়া সৌদি ছাড়তে ৯০ দিন সময় পাবে অবৈধ শ্রমিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT