চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে বড় পর্দায় ফিরছেন দাপুটে মিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 15, অক্টোবর 2017
in বিনোদন
A A
তিনজন পুরুষ অভিনেতা একসঙ্গে আলোচনা করছেন, সবাই সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচন, আভ্যন্তরিন রাজনীতি নিয়েই চলতি বছরে আলোচনায় ছিলো বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এসবেই ব্যস্ত ছিলেন ঢাকাই সিনেমার অন্যতম প্রধান খল অভিনেতা মিশা সওদাগরও। বেশ কিছুদিন ধরেই বড় পর্দায়ও দেখা মিলছিলো না তার। তবে এবার আসছে নভেম্বরে সেই দাপুটে অভিনেতা মিশাকেই দেখবে দর্শক।

আসছে ৩ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রয়েল খানের পরিচালনায় ‘গেম রিটার্নস’ নামের একটি ছবি। যেখানে খল অভিনেতা হিসেবেই দেখা যাবে দাপুটে অভিনেতা মিশা সওদাগরকে। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পায় ছবির টিজার, ট্রেলার। আর এবার একটি স্থিরচিত্রে দেখা মিললো তুখোড় অভিনেতা মিশারও!

বাংলা চলচ্চিত্রে খল অভিনেতা মানেই মিশা সওদাগর। তার অভিনয় পছন্দ করেন চলচ্চিত্র প্রেমীরাও। ইন্ডাস্ট্রিতে খল অভিনেতা হিসেবে তার বিকল্পও এখনো তৈরি হয়নি বলে মনে করেন অনেকে। বিশেষ করে সিনে জগতের মানুষের কাছে মিশা খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব।

আসছে মাসে মুক্তি প্রতীক্ষিত ‘গেম রিটার্নস’-এর নির্মাতা রয়েল খানও মিশা সওদাগরের আচরণে মুগ্ধ। এতো সিনিয়র একজন মানুষ তবুও তিনি সবকিছু ইতিবাচকভাবে নেন বলে চ্যানেল আই অনলাইনের কাছে জানালেন রয়েল।



‘গেইম রিটার্নস’-এ মিশা সওদাগরের সঙ্গে ক্যামেস্ট্রির কথা জানিয়ে রয়েল খান চ্যানেল আই অনলাইনকে বলেন, মিশা ভাই আমার আগের ছবিতেও ছিলো। গেল জানুয়ারিতে ‘যে গল্পে ভালোবাসা নেই’-তেও তিনি ছিলেন। তার সঙ্গে কাজ করা খুব স্বস্তিদায়ক। অভিনেতা ছাড়াও মিশা ভাই মানুষ হিসেবেও খুব অসাধারণ। কাজের দিকেও তিনি মারাত্মক সিনসিয়ার। কোনোদিন সিডিউল ফাঁসাননি তিনি। আমাকে তিনি ছোট বলে ডাকেন। সব কাজেই তিনি কো-অপাপারেট করেন। উনার মতো সিনিয়র মানুষের কাছে অনেক কিছু শেখার আছে।

ত্রিভুজ প্রেমের ছবি হলেও ‘গেম রিটার্নস’-এর বেশির ভাগেই আছে ভরপুর থ্রিলার আর অ্যাকশন। ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গানগুলোতে কন্ঠ দিয়েছেন ধ্রুব গুহ, আরফিন রুমী ও বেলাল খান। ছবিটি প্রযোজনা করেছে রোনিও মাল্টিমিডিয়া। মিশা সওদাগর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা ও লিজা।

Tags: ডনতমা মির্জানিরবমিশালিজা
Previous Post

সব না হলেও কিছু উদ্ধারে ১৩০ কোটি টাকার সুদ মওকুফ

Next Post

সৌদি ক্রীড়াঙ্গনেও নারীর পদধূলি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি ক্রীড়াঙ্গনেও নারীর পদধূলি

সেরা রাঁধুনীর নিবন্ধন শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT