নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ১৪টি দাবি উপস্থাপন করেছে জ্বালানি বিষয়ক নেটওয়ার্ক জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ- জেটনেট বিডি। এক মতবিনিময় সভায় এই দাবি জানিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নতুন করে পরিকল্পনা করার কথা বলেন বক্তারা।








