চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষে নতুন গান ভিডিও নিয়ে আসছে শিরোনামহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 10, এপ্রিল 2020
in বিনোদন
A A
শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা নববর্ষে নতুন গানের প্রচারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোহেমিয়ান, যাদুকর ও বারুদসমুদ্রের পর আবারও গান ভিডিও নিয়ে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন। আগের মিউজিক ভিডিওগুলোর মতো নতুন এই গান ভিডিওটিও নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আশরাফ শিশির।

সম্প্রতি শিরোনামহীন এর অপ্রকাশিত গান ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশরাফ শিশির। বুয়েট ক্যাম্পাস ও দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নির্মাতা আশরাফ শিশির বলেন, বৈশ্বিক মহামারির এই সময়ে অঘোষিত লকডাউনের আগেই আমরা শুটিং এবং  হোম কোয়ারান্টাইনে থেকে অনলাইনে নিয়মিত আলোচনার মাধ্যমে গানটির পোস্ট প্রোডাকশন শেষ করেছি। এই কঠিন সময়ে ক্যাফেটেরিয়া পেরিয়ে গানটি আপনাকে জীবনের স্বর্ণালী সময়ের স্মৃতি মনে করিয়ে দেবে।

তিনি জানান, আসছে বাংলা নববর্ষে প্রকাশিত হতে যাচ্ছে মিউজিক ভিডিওটি। গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান জিয়া এবং অতিথি হিসেবে গিটার সলো বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ।

গানটির সাউন্ড মিক্স করেছেন নয়েজমাইনের শফিক এবং মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি (পোল্যান্ড)। জিয়াউর রহমান এর চেলো এবং  কাজী শাফিন আহমেদ এর সরোদ গানটিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলেও  জানান আশরাফ শিশির।

এই মিউজিক ভিডিওতে মডেল হিসাবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা কাজী রাজু এবং বুয়েটের একদল মেধাবী শিক্ষার্থী। প্রোডাকশন হাউজ মিডিয়াএইড বাংলাদেশ-এর ব্যানারে এর কারিগরি সহায়তায় ছিলো ডিজিসুগার।

এরআগে বোহেমিয়ান, যাদুকর ও বারুদসমুদ্র গানের মিউজিক ভিডিও নির্মাণ করে প্রশংসিত হন আশরাফ শিশির। এছাড়াও, আশরাফ শিশিরের ভাবনায় জিয়াউর রহমান জিয়ার কথা ও সুরে শিরোনামহীন এর ‘এ রাতে’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। যা বিশ্বের দীর্ঘতম ফিকশন চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’তে অন্তর্ভূক্ত আছে।

Tags: আশরাফ শিশিরগানজিয়ানববর্ষবারুদসমুদ্রবোহেমিয়ানমিউজিক ভিডিওযাদুকরলিড বিনোদনশিরোনামহীন
Previous Post

করোনাভাইরাস: সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা

Next Post

করোনাভাইরাস: প্রস্তুত ৪৭০ প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন সেবা পাবে প্রায় ২৫ হাজার

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: প্রস্তুত ৪৭০ প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন সেবা পাবে প্রায় ২৫ হাজার

বাজারে লাঠি দিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা চাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: কথিত স্বেচ্ছাসেবীদের নৈরাজ্য বন্ধ করুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT