চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিইসি ও নির্বাচন কমিশনারদের শপথ বিকেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং অপর চার নির্বাচন কমিশনারের শপথ অনুষ্ঠান আজ রোববার বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের বরাতে বাসস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শনিবার সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন। তাদের নিয়োগের ব্যাপারে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হলো। এজন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হয়। এই কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেয়া হয় ১৫ কার্যদিবস। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে জমা দেন সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

এর আগে মন্ত্রী পরিষদ সচিব জানান সার্চ কমিটি বরাবর প্রস্তাবিত মোট নাম এসেছে ৩২৯ জনের। ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ইমেইলে এসেছে ৯৯ জনের নাম আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ে ২০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছিলেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Tags: নির্বাচননির্বাচন কমিশন (ইসি)রাষ্ট্রপতি-সার্চ কমিটিশপথ গ্রহণ
Previous Post

বরেন্দ্র অঞ্চলের ফসল বিদেশে রপ্তানির জন্য কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

Next Post

পঁচাত্তর পরবর্তী সময়ে ইতিহাস বিকৃতির চেষ্টা সফল হয়নি: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী পঁচাত্তর পরবর্তী সময়ের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পঁচাত্তর পরবর্তী সময়ে ইতিহাস বিকৃতির চেষ্টা সফল হয়নি: প্রধানমন্ত্রী

বয়স্ক ব্যক্তি চেয়ারে বসে, চেকered শার্ট পরা, চেহারা গম্ভীর।. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত জানা যাবে ২১ জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT