চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবম ওয়েজ বোর্ডের কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A
নবম ওয়েজ বোর্ড

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে তাদের নিজ নিজ দপ্তরে পৃথক বৈঠক করেছেন সংবাদকর্মীদের জন্য নবগঠিত নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক।

এ বৈঠকের মধ্যদিয়ে নবগঠিত নবম ওয়েজ বোর্ডের কার্যক্রম শুরু হলো।

বিচারপতি নিজামুল হক প্রথমে হাসানুল হক ইনুর সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেন এবং নবম ওয়েজ বোর্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় তাকে বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করায় সরকারের প্রতি ধন্যবাদ জানান।

তথ্যমন্ত্রী তাকে স্বাগত জানান এবং ওয়েজ বোর্ড কার্যক্রমের রূপরেখা তৈরির আহ্বান জানান।

ভারপ্রাপ্ত তথ্য সচিব মো. নাসির উদ্দিন এবং যুগ্ম সচিব (প্রেস) ও নবম ওয়েজ বোর্ডের সদস্য সচিব মো. মিজান উল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

ওয়েজ বোর্ড চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গেও তার সচিবালয়ের দপ্তরে সাক্ষাৎ করেন এবং নবম ওয়েজ বোর্ডের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

চেয়ারম্যান পরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) পরিদর্শন করেন এবং নবম ওয়েজ বোর্ডের কার্যালয় স্থাপনের জন্য পিআইবি’র পুরাতন ভবনের তৃতীয় তলার একটি অংশ নির্বাচন করেন।

পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর ও ওয়েজ বোর্ডের সদস্য সচিব মিজান উল ইসলাম এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।

সরকার ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক মো. নিজামুল হককে চেয়ারম্যান করে সংবাদকর্মীদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নবম ওয়েজ বোর্ড গঠন করে।

Tags: নবম ওয়েজ বোর্ড
Previous Post

বেপরোয়া’র ডাবিংয়ে কলকাতায় রোশান

Next Post

দুই সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে পুরো দেশ

Next Post
বিএনপি-আওয়ামী লীগ-সংবাদ সম্মেলনের দিকে বাংলাদেশ

দুই সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে পুরো দেশ

ঢাকা টেস্টে বিবেচনায় রাজ্জাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT