চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন্দিতার সাথে বসেই ‘মান্টো’ দেখবে ঢাকার দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 07, নভেম্বর 2018
in বিনোদন
A A

বৃহস্পতিবার তিন দিনব্যাপী শুরু হচ্ছে ‘ঢাকা লিট ফেস্ট’। ৮ম বারের মতো হচ্ছে সাহিত্যের এই আয়োজন। আর এই আসরে নিজের নির্মিত চলচ্চিত্র নিয়ে উপস্থিত থাকবেন বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। যার ফলে নির্মাতার সাথে বসেই আলোচিত ‘মান্টো’ দেখার সুযোগ পেতে যাচ্ছে ঢাকার দর্শক।

গেল ৭ বছর ধরেই রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজন করা হয় সাহিত্যের উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। যেখানে বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকেন প্রখ্যাত সাহিত্যিকরা। আর এবার সাহিত্যের এই অনুষ্ঠানে নামজাদা সাহিত্যিকদের পাশাপাশি হাজির হতে যাচ্ছেন বলিউডের দুই সু-অভিনেত্রী মনীষা কৈরালা ও নন্দিতা দাস। শুধু তাই নয়, থাকবেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।

‘মান্টো’র নাম ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিনকে

সাহিত্যের সাথে চলচ্চিত্রের ঘনিষ্ঠতা বেশ পুরনো। উর্দুভাষি প্রভাবশালী লেখক সাদত হোসেন মান্টোর জীবনী নিয়ে নির্মিত ‘মান্টো’ চলচ্চিত্র নির্মাণ করে হইচই ফেলে দিয়েছেন নন্দিতা দাস। আর এই চলচ্চিত্রটিই দেখানো হবে উৎসবের শুরুর দিন বিকাল ৪টা ১৫ মিনিটে। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।

চলচ্চিত্র দেখানোর পর এ ছবি নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলবেন নন্দিতা।

উৎসবের দ্বিতীয় দিনেও সোয়া এগারোটার অধিবেশনে উপস্থিত থাকবেন নন্দিতা দাস। নিজের স্ট্রাগলের গল্প শোনাবেন তিনি। একই অধিবেশনে তার সঙ্গে উপস্থিত থাকবেন ক্যানসার জয়ী বলিউড অভিনেত্রী মনীষা। ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে তিনি বইও লিখেছেন। যার নাম ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’। ঢাকা লিট ফেস্টে নিজের ক্যারিয়ার ও ক্যানসার জয়ের গল্প বলবেন তিনি।

চলতি বছরে ৭১তম কান চলচ্চিত্রে প্রদর্শিত হয় ‘মান্টো’। গেল সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পায় ভারতে। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও সব সিনেমা বোদ্ধাদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের সংকটময় সময়কে ছবিতে তুলে ধরা হয়েছে। শুধু মান্টো নন, ছবিতে প্রাণ পেয়েছে মান্টোর কিছু ছোটগল্পও।

‘মান্টো’র প্রচারণায় নন্দিতা ও নওয়াজ

‘মান্টো’র নাম ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি ছাড়াও অভিনয় করেছেন ঋষি কাপুরের মতো বর্ষীয়ান অভিনেতা। আছেন পরেশ রাওয়ালের মতো তুখোড় অভিনেতা। দেখা যাবে জাভেদ আখতারের মত প্রভাবশালী ব্যক্তিত্বকেও।

২০১১ সাল থেকে শুরু হয় ঢাকা লিট ফেস্ট। বরাবরের মতো এবারও দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, প্রকাশক, চিন্তাবিদ, ইতিহাসবিদ প্রায় একশ সেশনে অংশ নেবেন।

Tags: নন্দিতা দাসমনীষা কৈরালামান্টোলিড বিনোদন
Previous Post

জয় দেখছে রাজশাহী, ঢাকা মেট্টোর লিড

Next Post

‘কল টাইম’ নিয়ে পরিচালকদের উদ্দেশ্যে মেহজাবীনের ‘স্ট্যাটাস’

Next Post

'কল টাইম' নিয়ে পরিচালকদের উদ্দেশ্যে মেহজাবীনের ‘স্ট্যাটাস’

পেশাদার খুনি থেকে স্পেশাল ফোর্সের অফিসার নিরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT