চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2018
in পরিবেশ
A A

বিশ্ব নদী দিবস উপলক্ষে রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বালু উত্তোলন ও আমাদের নদী শীর্ষক’ এক সিম্পোজিয়ামের আয়োজন করে রিভারাইন পিপল। আয়োজনের সহ-আয়োজক ছিল অক্সফাম ইন বাংলাদেশ, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ (সিএনআরএস) এবং গ্রাম উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

উক্ত সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুল হক হাওলাদার বলেছেন, জেলা প্রশাসকরা যদি ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন, তাহলে নদী রক্ষা করা কঠিন হবে না। প্রজাতন্ত্রের কর্মচারীরা আইন প্রয়োগে আন্তরিক হলে বালু মহাল নিয়ে মাফিয়াচক্র গড়ে ওঠার সুযোগ পাবে না।

সিম্পোজিয়ামে বক্তারা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। তারা বলেন, এর ফলে নদীর কাঠামো ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। দেখা দিচ্ছে ভাঙনের মতো বিপর্যয়। তারা বলেন, বিশ্বজুড়েই বালু উত্তোলন নদীর জন্য এক বড় সংকট হিসেবে দেখা দিয়েছে।

পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হকের সভাপতিত্বে এবং রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অক্সফামের ওয়াটার গভর্ননেন্স সমন্বয়ক এনামুল মজিদ খান সিদ্দিকী। নির্ধারিত আলোচক হিসেবে অংশ নেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক আরিফ হাসনাত, অক্সফামের কর্মসূচি পরিচালক এমবি আখতার ও লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা। স্বাগত বক্তব্য রাখেন রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ।

ম. ইনামুল হক বলেন, নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনকারীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী। নদী রক্ষায় ক্ষমতার বিক্রেন্দ্রীকারণ ও স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে। তিনি বলেন, নদী রক্ষা কমিশনকে আইনের প্রয়োগের ক্ষমতা দিতে হবে।

বিএম আখতার বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বালু উত্তোলনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। তবে তা হতে হবে বিজ্ঞানসম্মত ও প্রতিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ। বালু মহল আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে বালু উত্তোলনকারীদেরও আলোচনায় আনতে হবে। তাহলে সমন্বিতভাবে আইনের প্রয়োগ করা সহজ হবে।
সিম্পোজিয়ামে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, অক্সফামের কর্মসূচি ব্যবস্থাপক ড. খালিদ হোসাইন, স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ কামরুজ্জামান মজুমদার, হাওরাঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, নোঙরের চেয়ারম্যান সুমন শামস, রিভারাইন পিপলের পরিচালক আইরিন সুলতানা, সিএনআরএসের গভর্নন্সে অ্যাডভাইজার মোজাহারুল ইসলাম জাহাঙ্গীর, জিইউকের সমন্বয়ক রোকনুজ্জামান জিল্লুলিল্লাহ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেন রাসেল, অক্সফামের আঞ্চলিক পানিব্যবস্থাপনা সমন্বয়ক প্রিয়দর্শিনী অভি, বিআইডব্লিউটিএর সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত লাইজু আক্তার ও সহিদা বেগম প্রমুখ।

Previous Post

দারুণ জয়ের ম্যাচেও ‘ভিলেন’ যখন রেফারি

Next Post

জনগণের জন্য কাজ করতে প্রকৌশলীদের প্রতি পরিকল্পনা মন্ত্রীর আহ্বান

Next Post

জনগণের জন্য কাজ করতে প্রকৌশলীদের প্রতি পরিকল্পনা মন্ত্রীর আহ্বান

পথেই আছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT