চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সিইসি কে এম নুরুল হুদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2017
in রাজনীতি
A A

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব কে এম নূরুল হুদাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, ব্রি. জে. (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী ও সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম।

সোমবার রাতে কমিটির মুখপাত্র ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের  নিয়োগের কথা নিশ্চিত করেন।

রাতেই তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের চূড়ান্ত তালিকা জমা দেয় ইসি পুনর্গঠনে গঠিত সার্চ কমিটি। সার্চ কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর চূড়ান্ত নামের তালিকা জমা দেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় নামের চূড়ান্ত তালিকা তৈরি করতে সার্চ কমিটির সদস্যরা জাজেস লাউঞ্জে শেষবারের মত বৈঠকে বসেন।

সার্চ কমিটি সিইসি হিসেবে নুরুল হুদার পাশাপাশি সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমান মজুমদারের নামও প্রস্তাব করে। এছাড়ও কমিশনার হিসেবে আরো চার জনের নাম প্রস্তাব করে। তারা হলেন, পরিকল্পনা কমিশনের সাবেক সদস‌্য আবদুল মান্নান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ‌্যাপক তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ‌্যাপক জারিনা রহমান খান ও জানিপপ-এর চেয়ারম্যান অধ‌্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।

নতুন নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করছেন মন্ত্রিপরিষদ সচিব

নূরুল হুদার বাড়ি পটুয়াখালীতে। ১৯৭৩-এর মুক্তিযোদ্ধা ব্যাচের এ কর্মকর্তা ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, পরিবেশ ও বন মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যান তিনি।

রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির তালিকা

সার্চ কমিটির সুপারিশে নির্বাচন কমিশনার হিসেবে আরও যে চারটি নাম ছিল, তারা হলেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস‌্য আবদুল মান্নান, অধ‌্যাপক তোফায়েল আহমেদ, অধ‌্যাপক জারিনা রহমান খান ও অধ‌্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।

গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন পুনর্গঠনে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। কমিটির সদস্য হিসেবে ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরিন আকতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

দায়িত্ব নেয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত এবং চেয়ার হারাবার ভয় না থাকা সাহসী মানুষদেরই নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া হবে বলে জানায় সার্চ কমিটি।

সবার কাছে গ্রহণযোগ্য ইসি নিয়োগে দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইতোমধ্যে ২ দফা বৈঠক করে কমিটি। এছাড়াও নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসা ৩১টি দলের কাছে নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত নাম চায় সার্চ কমিটি।

তাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম দেয়। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (রব) সার্চ কমিটিকে চিঠি দিয়ে নাম দেবে না বলে জানায়।

বাকি চারটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম সার্চ কমিটির কাছে কোন নাম প্রস্তাব করেনি।

রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত নাম হস্তান্তর করছেন সার্চ কমিটির সদস্যরা
Previous Post

ফুটবলের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে হবে

Next Post

নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার প্রত্যয় নতুন নির্বাচন কমিশনারদের

Next Post

নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার প্রত্যয় নতুন নির্বাচন কমিশনারদের

বাংলা ভাষায় তৈরি করা যাবে ওয়েব ঠিকানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT