চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন রূপে র‍্যাপ গান নিয়ে এলো ‘ব্ল্যাক জ্যাং’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 18, আগস্ট 2021
in বিনোদন
A A
ব্ল্যাক জ্যাং এর র‍্যাপ গানের নতুন রূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

“বাংলা হাইপ” শিরোনামে নতুন বাংলা র‌্যাপ গান নিয়ে এসেছে হিপ হপ শিল্পী ‘ব্ল্যাক জ্যাং’। মঙ্গলবার গ্লোবাল মিউজিক প্লাটফর্মে প্রকাশ পেয়েছে গানটি। সঙ্গীত পরিচালনা করেছেন শাহান এ এইচ এম।

হিপ হপের র‌্যাপিং নিয়ে এক যুগের বেশি সময় কাজ কাজ করছেন আসিফুল ইসলাম সোহান। শুধু দেশে নয়, বিদেশের মাটিতে দেশের হয়ে ‌র‌্যাপিং করেছেন তিনি। হিপ হপ জগতে তিনি পরিচিত ‘ব্ল্যাক জ্যাং’ নামেই।

২০০৯ সালে ‘আপ-টাউন লোকজ’ নামের ব্র্যান্ড থেকে ডেড লাইন লেভেলের আন্ডারে তার প্রথম অ্যালবাম রিলিজ হয়। সেই অ্যালবামের পরিচিতি ‘এই মামা এই’ গানটি। এছাড়াও তার একক অনেক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে।

‘ব্ল্যাক জ্যাং’ এর নতুন গানটি গ্লোবাল মিউজিক প্লাটফর্মের পাশাপাশি পাওয়া যাচ্ছে এই লিংকে। নতুন এই গানটি রিলিজের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে মিডিয়া কোয়েস্ট বাংলাদেশ।

বাংলাদেশের র‌্যাপ গান নিয়ে আন্তর্জাতিকভাবে নজর কাড়তে পেরেছেন তরুণ এই ব্ল্যাক জ্যাং। ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ব্ল্যাক জ্যাং-এর জনপ্রিয় গান ‘নো বাউন্ডারিস’, যেটা নেটফ্লিক্সে ‘এক্সট্র্যাকশন’-মুভিতে ফিচার হয়েছে। দর্শকমহলে বেশ সাড়া পায় গানটি। ‘থ্রিলার’ নামে তার আরেক গান মুক্তি পায়। সেটিও বেশ ভাল সাড়া পান তিনি।

২০১৫ সালে, মার্কিন পররাষ্ট্র দফতর একটি সাংস্কৃতিক বিনিময় সফরের আয়োজন করেছিল, যেখানে ছয়টি বিভিন্ন দেশের শিল্পীদের আমন্ত্রিত করা হয়। এই অনুষ্ঠানের সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্ল্যাক জ্যাং।

পরে ২০১৭ সালে, তিনি যুক্তরাজ্যে আমন্ত্রণের ভিত্তিতে একটি উৎসবে অংশ নিয়েছিলেন এবং ২০১৯ সালে ভারতের মুম্বাইয়ে শো করে অনেক প্রশংসা অর্জন করেছে। এছাড়া তিনি ঘরোয়া রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি র‌্যাপিং এর পাশাপাশি কালার্স এফএম রেডিওতে ‘ প্ল্যানেট হিপ হপ’ নামক একটি অনুষ্ঠানে হোষ্ট হিসেবে কাজ করেছেন। যেটি বাংলাদেশে প্রথম হিপ হপ সঙ্গীতের রেডিও অনুষ্ঠান।

নতুন র‌্যাপ গান প্রকাশের বিষয়ে আসিফুল ইসলাম সোহান বলেন, “ নতুন এই ‌র‌্যাপ গানটি আমাদের বাংলাদেশসহ বিশ্বের যে সব দেশে থার্ড জেনারেশনের যেসব বাঙালি রয়েছে তাদেরকে উৎসর্গ করে এই গানটি করা হয়েছে। কারণ ইয়ুথ জেনারেশনই আমাদেরকে প্রচণ্ড সার্পোট দিয়ে থাকে। তাছাড়া বাংলাদেশে আগে র‌্যাপ গানে তেমন সার্পোট পায়নি তবে গত চার-পাঁচ বছরে ধরে ব্যাপক সার্পোট পাচ্ছি। এই গানের মাধ্যমে র‌্যাপ জগতের সকল র‌্যাপার, সঙ্গীত পরিচালক, হিপ হপ আর্টিস্ট সহ সকল বাঙ্গালীকে নিয়ে সেলিব্রেট করার জন্যই এই গান।”

Tags: ব্ল্যাক জ্যাং
Previous Post

‘অমানুষ’-এর শুটিং শেষ হচ্ছে

Next Post

ধর্ষণ-হত্যা: একজনের মৃত্যুদণ্ড বহাল, তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ-হত্যা: একজনের মৃত্যুদণ্ড বহাল, তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন

বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকা পবনদ্বীপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুদের নিয়ে একসঙ্গে থাকতে চান পবনদ্বীপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT