চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বিসিএস কর্মকর্তাদের যোগ্যতা ও দক্ষতার প্রশংসায় মুখ্য সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 পূর্বাহ্ন 26, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের নতুন কর্মকর্তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতার প্রশংসা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নব নিযুক্ত মুখ্য সচিব নজিবুর রহমান বলেছেন, আমরা যা চাকরিতে এসে শিখেছি, বিসিএসের নতুন কর্মকর্তারা তা আগে থেকেই শিখে এসেছেন। তবে মূল জায়গায় তাদের আরও বেশি সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত এ৬৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের অতিথি রজনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া নবীন কর্মকর্তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন: নিজস্ব পরিকল্পনাবিদ, যন্ত্রকুশলী, পরিচালক, বাস্তবায়নকারী, অভিনেতা, অভিনেত্রী, সংগীত পরিচালক, গায়ক-গায়িকা সবকিছুর একটা অপূর্ব সমাহার রয়েছে বিসিএস পরিবারে। অনুষ্ঠান চলাকালে আমি আশেপাশের লোকজনদের বলছিলাম, খুবই ভালো পারফরমেন্স হচ্ছে। এবং আমাকে যদি নম্বর দিতে বলা হয় তবে আমি এ+ দেব।  অনুষ্ঠান দেখতে দেখতে মনে হলো, বিসিএস পরিবারের জন্য একটা টিভি এবং রেডিও অনায়াসে হয়ে যেতে পারে।

সভাপতির বক্তব্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার (এনডিসি) বলেন: ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়ন করতে হলে আমাদের যে মানব সম্পদ দরকার এই কর্মকর্তারা সেই মানব সম্পদ। কিন্তু আমাদের অর্থের প্রয়োজন। সেই ৯২ লাখ কোটি টাকা প্রয়োজন। সেগুলো কোন সমস্যাই নয়। কারণ তাদের মধ্যে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসই সবকিছুর যোগান দেবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তা এইসব কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখবো।

ছয় মাস মেয়াদী এ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৩টি ক্যাডারের ৪১ জন কর্মকর্তা।

Tags: বিসিএস প্রশাসন একাডেমিমুখ্য সচিব
Previous Post

রোহিঙ্গা ইস্যুতে মার্কিন কূটনীতিকের সঙ্গে সু চির মারমুখী আচরণ

Next Post

শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বজায় রাখতে ছাত্রলীগকে নির্দেশ

Next Post

শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বজায় রাখতে ছাত্রলীগকে নির্দেশ

সেমিতে যেতে টাইগার যুবাদের চাই ২৬৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT