চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বিনিয়োগের খবরে সূচকে বড় উত্থান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
শেয়ার বাজারের উত্থান ও পতনের গ্রাফের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য প্রত্যেক ব্যাংক ২০০ কোটি টাকা পাবে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের খবরে ব্যাপক উল্লম্ফন দেখা গেছে শেয়ারবাজারের সূচকে।

ফলে টানা ৫ দিন দর পতনের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৭১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ পয়েন্টে।

বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে ৫০৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৬৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৪০ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৬টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৩২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল (সোমবার) রাতে পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় তহবিল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়, প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে। নিজস্ব উৎস অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে।

২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত যে কোনো তফসিলি ব্যাংক রেপোর মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে সুদ পরিশোধ করতে হবে মাত্র ৫ শতাংশ।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানসমূহের পুঁজিবাজার সংক্রান্ত সাবসিডিয়ারি প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংক ও ডিলার লাইসেন্সধারী ব্রোকারেজ হাউজ) এবং অন্যান্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজকে শুধু পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় এ তহবিল সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তফসিলি ব্যাংকগুলো চাইলে নিজস্ব উৎস থেকে তহবিল যোগান দিতে পারে। এছাড়া ধারণকৃত ট্রেজারি বিল বা বন্ড এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে।

এছাড়া আরও একটি উপায় তহবিল সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো। তা হলো, প্রথমে নিজ উৎস থেকে তহবিল গঠন করে পরবর্তী সময়ে ট্রেজারি বিল বা বন্ড এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ সংগ্রহ করা যাবে। এই তহবিল হতে পুঁজিবাজারে বিনিয়োগ, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ২৬ক ধারায় বর্ণিত বিনিয়োগসীমা অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করেন, পুঁজিবাজারকে চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্ত নেয়ার খবরেই আজ বাজারে সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

Tags: অর্থনীতিপুঁজিবাজারবাংলাদেশ ব্যাংক
Previous Post

জামিন পেলেন না দুদকের বরখাস্ত পরিচালক বাছির

Next Post

সাগর-রুনি হত্যা: আইজিপি বললেন, দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি হবে

Next Post
ফাইল ছবি

সাগর-রুনি হত্যা: আইজিপি বললেন, দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি হবে

নামহীন বইয়ের প্রচ্ছদ ছবি, জাহিদ আকবরের লেখা, শহর ও মানুষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে জাহিদ আকবরের ‘নামহীন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT