চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে মাদক ও জঙ্গি নির্মূলের লক্ষ্যে কাজ করবে র‌্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2019
in অপরাধ
A A

নতুন বছরে পূর্ণ উদ্যোম নিয়ে দেশে মাদক ও জঙ্গি নির্মূলে কাজ করবে র‌্যাব। এর জন্য নতুন বছরের জানুযারীর শেষ সপ্তাহে কক্সবাজারে গঠন করা হবে র‌্যাবের একটি স্থায়ী ব্যাটালিয়ন। এতে মাদক চোরাচালান বন্ধ করা সম্ভব হবে।  

সোমবার রাতে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টি ফার্স্টের রাতের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

র‍্যাব ডিজি বলেন, নতুন সরকার গঠন করার পর মাদক ও সন্ত্রাস নির্মূলে র‍্যাব কাজ শুরু করবে। নতুন বছরে নতুন উদ্যোমে মাদক ও সন্ত্রাস দেশ থেকে নির্মূল করাই হবে আমাদের লক্ষ্য। এই জন্য কক্সবাজার এলাকায় র‍্যাবের একটি স্থায়ী ব্যাটালিয়নের গঠন করা হবে। এই প্রক্রিয়া জানুয়ারি শেষ সপ্তাহের দিকে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

ইংরেজি নবর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন: ইংরেজি নববর্ষ উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সারাদেশে। যদিও এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠান না করার জন্য আহ্বান জানিয়ে ছিলেন। নাগরিকরা এই আহ্বানে সারা দিয়েছেন। সারা দেশে বড় ক্লাব থেকে শুরু করে কোনো জায়গায়ই অনুষ্ঠান হচ্ছে না। এ জন্য নাগরিকদের আমরা ধন্যবাদ জানাই।

নতুন বছর অনেক প্রোডাক্টটিভ হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন র‌্যাব ডিজি।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে অভিযানের থেকে সরে আসতে হয়েছে। তবে নতুন বছর থেকে আমরা আবারও মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করবো।

নির্বাচনে জনমানুষ শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচনী পরবর্তী সময় যাতে কোনো সহিংসতা না ঘটে সেজন্য র‌্যাব মাঠে কাজ করছে। আমাদের নজরদারি রয়েছে। সার্বিক নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।

আশা করছি কোনো সহিংসতা ঘটবে না। নিজ দলের মধ্যেও যাতে কোনো সহিংসতা না হয় সেজন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

এদিকে গুলশান -২ চত্বরে র‌্যাবের চেক পোষ্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে র‌্যাবের চেক পোস্ট।  সেখানে আর্মড পারসোনাল কেরিয়ার (এপিসি), ডগ স্কোয়াড রয়েছে। র‌্যাবের স্পেশাল ফোর্সও থার্টি ফার্স্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে।

Tags: র‌্যাব ডিজিলিড নিউজ
Previous Post

সালমা আহমেদের পাঁচটি কবিতা

Next Post

কঠোর নিরাপত্তায় ২০১৯ সালকে বরণ

Next Post

কঠোর নিরাপত্তায় ২০১৯ সালকে বরণ

Make A Wish

নতুন বছর, নতুন প্রতিজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT