চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে ভারতের সফল স্যাটেলাইট উৎক্ষেপণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 17, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
ভারতের সফল স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য, মহাকাশে রকেটের উৎক্ষেপণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নতুন কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ এর সফল উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইরসো। নতুন বছরে প্রথমবার উৎক্ষেপণ করা হলো এটি। 

বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ২টা ৩৫ মিনিটে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী ফ্রেঞ্চ গিনি স্যাটেলাইট কেন্দ্র থেকে ভিএ-২৫১ রকেটে করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়। উৎক্ষপণের ৩৮ মিনিট পর কক্ষপথে স্থাপিত হয় ওই স্যাটেলাইট।

৩ হাজার ৩৫৭ কেজির এ স্যাটেলাইট ১৫ বছর নিজ কক্ষপথে সক্রিয় থাকবে। ভারতের দ্বীপসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ বাড়াতে কাজ করবে এই স্যাটেলাইট। গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নতির কাজে এ স্যাটেলাইট বিশেষ কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ইরসো।

গত বছর ডিসেম্বরে ইসরোর ‘মেঘনাদ’ রিস্যাট-২বিআর১ উপগ্রহকে মহাকাশে পৃথিবীর কক্ষে বসানো হয়েছে। ৬২৮ কিলোগ্রাম ওজনের সেই উপগ্রহকে মহাকাশে নিয়ে গেছে পিএসএলভি-সি৪৮।

পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে ৫৭৬ কিলোমিটার কক্ষপথে রিস্যাট-২বিআর১-কে বসিয়ে দিয়েছে ইসরোর রকেট। রিস্যাট-২বিআর১ কৃত্রিম উপগ্রহকে বলা হচ্ছে মহাকাশে ভারতের গোপন চোখ।

নির্ভুলভাবে শত্রুশিবিরের উপর নজরদারি চালাতেই পাঠানো হয়েছে এই নজরদারি উপগ্রহকে। রিস্যাট সিরিজের এই অত্যাধুনিক উপগ্রহের আগে জিস্যাট সিরিজের অনেক উপগ্রহকেই মহাকাশে পাঠিয়েছে ইসরো।

এর আগে ভারতীয় নৌ বাহিনীকে সাহয্যের জন্য ২০১৩ সালে মহাকাশে পাঠানো হয়েছিল জিস্যাট-৭ স্যাটেলাইটটিকে। যাকে সেনা বাহিনীতে রুক্মিনী নামেও ডাকা হয়ে থাকে। ভারত মহাসাগরে কড়া নজরদারি চালায় এই উপগ্রহকে, শত্রু জাহাজের গতিবিধি টের পেলেই সেই বার্তা পাঠায় গ্রাউন্ড স্টেশনে।

Tags: ইসরোভারত
Previous Post

উৎসবে ‘ন ডরাই’

Next Post

মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, মার্কিন সিনেটে অভিশংসন শুনানির সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘১০০ বছরের ইতিহাসে আজ একটি বইও বিক্রি হয়নি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT