চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে ফয়সাল রাব্বিকীনের ২০ গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 31, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
ফয়সাল রাব্বিকীনের ছবি, তিনি সানগ্লাস পরা, সবুজ প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেলো বছর করোনার কারণে সংগীতাঙ্গন ছিলো অনেকটাই নিরব। তবে তার ভেতরও অনেকেই চেষ্টা করে গেছেন নতুন গান করার। তারই ধারাবাহিকতায় ফয়সাল রাব্বিকীনের লেখা অনেকগুলো গান বছরজুড়েই প্রকাশ হয়েছে।

ওইসব গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কাজী শুভ, ঝিলিক, মাহতিম সাকিব, বৃষ্টি, সামস, দিয়া সহ বেশ কয়েকজন শিল্পী। তবে রাব্বিকীনের লেখা শাকিব খানের ছবি ‘বীর’-এ কাওয়ালী গান ‘তোকে দেখলে শুধু একটিবার’ ছিল সবচেয়ে বেশি প্রশংসিত।

দর্শক শ্রোতাদের মতো প্রযোজক ও অভিনেতা শাকিব খান নিজেও গানটির জন্য মুগ্ধতা প্রকাশ করেন। নতুন খবর হচ্ছে, ২০২১ সালকে রেখে কমপক্ষে নতুন ২০টি গানের কাজ শেষ করেছেন ফয়সাল রাব্বিকীন। এ গীতিকার জানান, গানগুলোর বেশিরভাগের রেকর্ডিংই শেষ। নতুন বছর উপলক্ষে বছরের প্রথমদিন দুটি গান প্রকাশ হবে রাব্বিকীনের কথায়।

এর একটি হলো ইমরানের ‘তুমি পাশে থাকলে’। তন্ময় মাহাবুবুলের সুর ও সংগীতে এ গানটি প্রকাশ করছে জি-সিরিজ। সাউন্ডটেক থেকে ভিডিওসহ রাব্বিকীনের কথায় প্রকাশ হবে সামসের নতুন গান ‘অন্তর কান্দে’। এর সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।

অন্যদিকে নতুন বছরে প্রকাশের জন্য তৈরি হয়ে আছে ইমরান-পূজার দুটি, ইমরান-ঝিলিকের একটি, মাহতিম শাকিবের তিনটি, শামসের তিনটি, এফ এ সুমন, ইমন খান, সালমা, শাওন গানওয়ালা, তারান্নুম, দিয়াসহ আরো বেশ কিছু শিল্পীর নতুন গান। এ গানগুলো বিভিন্ন ব্যানার থেকে প্রকাশ হবে।

গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, করোনার জন্য বছরটি তেমন ভালো যায়নি কারোরই। তারপরও আমার জন্য খুব একটা খারাপও যায়নি। কারণ এ বছর বেশ কিছু গান প্রকাশ হয়েছে আমার, যা শ্রোতারা পছন্দ করেছেন। আর নতুন যে ২০টি গান করেছি সেগুলোও নতুন বছরের শুরুতে সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

Tags: ইমরানকাজী শুভঝিলিকদিয়ানতুন বছরফয়সাল রাব্বিকীনবৃষ্টিমাহতিম সাকিব
Previous Post

মেয়েদের অপূর্ণতা ঘোচানোর বছর ২০২১

Next Post

আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটিতে জাকির হাসান জুয়েল

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ জাকির হাসান জুয়েল, আ.লীগের উপ-কমিটিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটিতে জাকির হাসান জুয়েল

অ্যাডভেঞ্চার সিনেমার দৃশ্য, নারী চরিত্রের মুখের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে ‘মনস্টার হান্টার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT