চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে নতুন করে পুরনো তিন চ্যালেঞ্জ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:37 অপরাহ্ন 31, ডিসেম্বর 2016
in সম্পাদকীয়
A A

সবকিছুর পর রাজনীতিটাই মুখ্য। কোন রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনায় আর বিরোধীদল রাজপথে কীভাবে শক্তি প্রদর্শন করে বা করতে পারে তার উপরই যে স্থিতিশীলতা নির্ভর করে সেটা বাংলাদেশ দেখে এসেছে বছরের পর বছর। এদিক থেকে ব্যতিক্রমী এক বছর পেরিয়ে নতুন বছরে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, জঙ্গিবাদের মতো বৈশ্বিক সমস্যা বাংলাদেশকে কাঁপিয়ে দিলেও রাজনৈতিক অঙ্গনে স্থবির কিন্তু স্বস্তির এক বছর শেষে বাংলাদেশের জন্য কী নিয়ে আসছে ২০১৭? সে প্রশ্নের উত্তরের সঙ্গে অর্থনীতির ভবিষ্যতও জড়িত। অর্থনীতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা যদি হয় বড় এক শর্ত তাহলে ২০১৬ সালে সেটা পেয়েছে বাংলাদেশ। প্রায় এক শতাংশ বেড়ে জিডিপি প্রবৃদ্ধি ৭। সামষ্টিক অর্থনীতিতে গতি এসেছে, বেড়েছে অভ্যন্তরীণ সম্পদ আহরণ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সক্ষমতার বড় প্রমাণ হলেও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি চোখে আঙুল দিয়ে অক্ষমতাকেও দেখিয়ে দিয়েছে। শুধু এক্ষেত্রে নয়, নতুন বছরে সামগ্রিকভাবেই অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ। আর, দেশের অর্থনীতি যখন অনেকটাই বিদেশে জনশক্তি এবং গার্মেন্টসসহ রপ্তানির উপর নির্ভর করে তখন বিশ্বায়নের এ যুগে বৈশ্বিক ঘটনাপ্রবাহ নানাভাবে প্রভাব ফেলে দেশের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প প্রশাসন এবং বৈশ্বিক জঙ্গিবাদ মোকাবেলায় তাই আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দেয়া প্রয়োজন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এসব কিছু মিলে: ১. অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা সমাধানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ, ২. অর্থনীতির চাকা গতিশীল রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ৩. রপ্তানি খাত আরো বিকাশে কূটনৈতিক মুন্সিয়ানাই হবে বাংলাদেশের সফলতার সিঁড়ি। সেই সিঁড়ির ধাপগুলো পেরিয়ে যাওয়ার আশায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।

Tags: সম্পাদনা পর্ষদ
Previous Post

কুয়াশায় ম্লান নববর্ষ উৎসব

Next Post

এমপি লিটনকে হত্যায় প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা

Next Post
এমপি লিটন হত্যা

এমপি লিটনকে হত্যায় প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা

নতুন আশাবাদ নিয়ে নতুন বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT