চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ

রাজীব দাস by রাজীব দাস
7:42 অপরাহ্ন 31, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

সারাবছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নববর্ষের প্রথম প্রহরে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নতুন বছর উদ্যাপন করেছে ট্রাই ফাউন্ডেশন।

বিত্তবানরা যখন আনন্দ আয়োজনে নতুন বছরকে বরণ করছে, তখন ট্রাই ফাউন্ডেশেনের সদস্যরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে ২০১৬ সালকে বরণ করেছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকেই মানুষের জন্য কাজ করছে ট্রাই ফাউন্ডেশন। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে বিত্তবানরা যখন থার্টি ফাস্ট নাইট উদযাপনে ব্যস্ত তখন নতুন বছরকে একটু ভিন্নভাবে স্বাগত জানানোর চেষ্টা ট্রাই ফাউন্ডেশনের। তাই প্রতি বছরের মতো এবারো থার্টি ফার্স্ট নাইটে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ট্রাই ফাউন্ডেশন।

১১ বছর ধরে নতুন বছরের প্রথম প্রহরে ব্যতিক্রমী এ কাজটি করে আসছে সামাজিক এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় মধ্যরাতে রাজধানীর বীর উত্তম সি আর দত্ত রোডে ভাসমান ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

ট্রাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন বাবুল বলেন, যে উৎসবটা করি, এই উৎসবে যদি নিজস্ব প্রতিবেশিকে কোনোভাবে একটু হাসি ফুটাতে পারি এর চাইতে বড় জিনিস হয় না।

শীত বস্ত্র পেয়ে দারুণ খুশি ছিন্নমূল এ মানুষেরা। এ যেন নতুন বছরের অমূল্য উপহার।

দিনাজপুর পঞ্চগড় নড়াইল কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতার হাত বাড়ানোরও আহ্বান সংগঠনটির।

ফাউন্ডেশনের সদস্য এম এ মোমেন বলেন, আমাদের প্রতিষ্ঠান ক্ষুদ্র। কিন্তু আমরা যেন দুঃখী মানুষের পাশে থাকতে পারি। আর যারা বিত্তশালী আছেন তাদের এগিয়ে আসা উচিত।

বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো বিপর্যয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন।

Tags: ট্রাই ফাউন্ডেশন
Previous Post

সাফের ফাইনালে ভারত-আফগানিস্তান

Next Post

ক্রিকেটই অলক কাপালির ‘নিউ ইয়ার’

Next Post

ক্রিকেটই অলক কাপালির ‘নিউ ইয়ার’

মাছ সংরক্ষণে নতুন সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT