চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে চমক নিয়ে আসছেন কামরুজ্জামান রাব্বি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2020
in বিনোদন
A A

‘আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’- শ্রোতাপ্রিয় এই গানটি যার কণ্ঠে ভাইরাল হয়েছিল তার নাম কামরুজ্জামান রাব্বি। এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাব্বি একের পর এক ভক্তদের উপহার দিচ্ছেন নতুন নতুন গান। নতুন নতুন রূপে নিজেকে উপস্থাপন করছেন ভক্তদের সামনে। নতুন বছরের শুরুতেই রাব্বি তার শ্রোতাদের সামনে ‘‌‌‌‌দীনের নবী’ শিরোনামে একটি সুফি গান নিয়ে হাজির হচ্ছেন।

রাব্বি’র নিজের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।
‘দীনের নবী নূরের ছবি তুমিই পারের কাণ্ডারি/খুলে দাও দ্বার করো মোরে পার/আমি যে তোমার উম্মত গোনাগার’-এমনই কথায় গানটি লিখেছেন এই সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকার আলাউল হোসেন এবং সুর করেছেন ফেরদৌস তপন। গানটির সংগীত আয়োজন করেছেন তমাল হাসান।

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে যমুনা নদীতে ও পাশের কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়। রাব্বিসহ ৯ জন মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।

গানটি প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, নতুন নতুন গানে কাজ করছি বেশ ভালো লাগছে। যে গানটি বছরের শুরুতেই আমার ভক্ত শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি, এর কথা ও সুর অসাধারণ। গানটি সুফি ঘরানার নবীপ্রেমের গান। অবশ্যই গানটি নিয়ে খুব আশাবাদী আমি। সুফি গান যারা ভালোবাসেন তাদের মন ছুঁয়ে যাবে আশা করি।

রাব্বি আরও বলেন, সুফি গান নিয়ে আরও কাজ করার ইচ্ছে আছে। সুফি গানের প্রচুর ভক্ত আছে, কিন্তু সে তুলনায় আমাদের দেশে আধুনিক সুফি গান খুবই কম তৈরি হচ্ছে। সবার ইতিবাচক সাড়া পেলে অবশ্যই আরও বড় পরিসরে কাজ করবো ইনশাআল্লাহ।

গীতিকার আলাউল হোসেন বলেন, সুফী গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। এর আগেও আমার লেখা গানে রাব্বি কণ্ঠ দিয়েছিল। রাব্বি’র কণ্ঠে আমি ভিন্ন ধরণের বৈচিত্র্য লক্ষ্য করি। বস্তুত রাব্বি’র জন্যই গানটি লিখেছি। আশা করছি গানটি শ্রােতাদের মন জয় করতে পারবে।

Tags: গান
Previous Post

নতুন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন

Next Post

আতশবাজি আর ফানুসের আলোয় এলো ইংরেজি নববর্ষ

Next Post

আতশবাজি আর ফানুসের আলোয় এলো ইংরেজি নববর্ষ

ইরাকে মার্কিন দূতাবাসে হামলা-মূল্য দিতে হবে

দূতাবাস হামলায় ইরান দায়ী, চরম মূল্য দিতে হবে: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT