চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরেও পুরনো লাবুশেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 03, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথমদিনে বড় সংগ্রহের ভিত পেয়েছে অস্ট্রেলিয়া। গত বছরের উড়ন্ত ফর্ম নতুন বছরেও টেনে অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের স্বস্তি দিয়েছেন মার্নাস লাবুশেন।

সিডনিতে শুক্রবার প্রথমদিনে ৩ উইকেটে ২৮৩ রান তুলে শেষ করেছে অস্ট্রেলিয়া। লাবুশেন ১৩০ রানে অপরাজিত আছেন।

শুরুটা ভালোই ছিল অজিদের। জো বার্নসকে (১৮) নিয়ে উদ্বোধনীতে ৩৯ তোলেন ডেভিড ওয়ার্নার। পরে লাবুশেনের সঙ্গে ৫৬ যোগ করে ভিত মজবুত করেন। অবশ্য ফিফটি ছোঁয়া হয়নি ওয়ার্নারের। বাঁহাতি ওপেনার ফিরেছেন ৪৫ করে, ওয়াগনারের বলে গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে।

পরের গল্পটা স্টিভেন স্মিথ ও লাবুশেনময়। জুটিতে দুজনে এনেছেন ১৫৬ রান। ফিফটি ছুঁয়ে ফিরেছেন স্মিথ। গ্র্যান্ডহোমের বলে যখন টেলরের তালুবন্দী হন, ডানহাতি টপঅর্ডারের নামের পাশে ৬৩ রানের ঝলমলে ইনিংস।

স্মিথ ফেরার আগেই শতক ছুঁয়েছেন লাবুশেন। ক্যারিয়ারের ১৪তম টেস্ট খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। ২৫ বছরের ডানহাতি ব্যাটসম্যান ১৩০ রানে অপরাজিত আছেন, ১২ চার ও এক ছক্কায় ২১০ বলের ইনিংস।

লাবুশেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটিতে দিন শেষ করা ম্যাথু ওয়েড ২২ রানে দ্বিতীয় দিনে সংগ্রহ বাড়াতে নামবেন।

Tags: লাবুশেনলিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগ একটি অনুভূতির নাম

Next Post

জেনারেল কাসেম হত্যা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়

Next Post

জেনারেল কাসেম হত্যা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়

ট্রলারডুবি

বুড়িগঙ্গায় ট্রলার ডুবিতে ৪ জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT