চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরকে বরণে বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2021
in আন্তর্জাতিক
A A
নতুন বছর উদযাপনে আকাশে আতশবাজি ও ফানুসের রঙিন প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারি নিয়েই বিদায় নিলো ২০২০। শুরু হলো ইংরেজি নতুন বছর ২০২১। করোনা মোকাবেলার প্রত্যয় নিয়ে আমরা পা রাখলাম নতুন পথে।

এ শুভলগ্নে সবার জন্যে চ্যানেল আই এর ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। স্বভাবতই নতুন বছর নিয়ে এবার মানুষের প্রত্যাশা একটি করোনা মুক্ত বিশ্ব। করোনা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই নতুন ইংরেজি বছরে সবার প্রত্যাশা।

এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করছে নতুন সাল ২০২১ কে।

থার্টিফার্স্ট নাইট উদযাপনে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে কূটনৈতিক এলাকাগুলোর প্রবেশপথে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইংরেজি নতুন বছর ইতোমধ্যে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রতি বছরের মতো এ বছরও নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজির আয়োজন করে অস্ট্রেলিয়া। সিডনি হার্বার ব্রিজের আয়োজনে এবার বাতিল করা হয়েছে গণজমায়েত। তবে প্রথামাফিক আতশবাজিতে আলোকোজ্জ্বল সিডনির দেখা মিলেছে ঠিকই।

অন্যদিকে সময়ের তারতম্যের কারণে বিশ্বের প্রথম শহর হিসেবে নতুন বছরকে বরণ করার সুযোগ পায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। ঘড়িতে স্থানীয় সময় রাত ১২টা বাজতেই প্রায় এক হাজার ফুট উচ্চতার স্কাই টাওয়ারের বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ডবাসী।

বিশ্বব্যাপী করোনার প্রকোপে অনেকটায় ম্লান হয়েছে বিভিন্ন দেশের বর্ষবরণ অনুষ্ঠান। আতশবাজি বন্ধসহ জনসমাগম প্রায় বন্ধ করেছে অনেকগুলো দেশ। নতুন ধরনের করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে আগে থেকেই বর্ষবরণ অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। 

ফ্রান্সে যাতে কোনো ধরনের বর্ষবরণ অনুষ্ঠান না হয় তার জন্যে এক লাখ মোবাইল পুলিশ মোতায়েন করার পাশাপাশি রাতব্যাপি কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যা থেকেই প্যারিসের অর্ধেক মেট্রো বন্ধ করে দেয়া হয়েছে। বার, রেস্টুরেন্ট এবং সাংস্কৃতিস অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

জার্মানিতে ১০ জানুয়ারি পর্যন্ত চলছে লকডাউন। সরকারের পক্ষ থেকে আতশবাজি বিক্রিসহ উন্মুক্ত স্থানে জনসমাগমে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা।

নেদার‌ল্যান্ডসে লকডাউন চলমান থাকায় হচ্ছে না বর্ষবরণের আয়োজন। অন্যদিকে তুরস্কে বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে চারদিনের লকডাউন।

চীন ও জাপান তাদের বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করেছে। ভারতের দিল্লিসহ অনেকগুলো শহরে রাতে কারফিউ জারি করা হয়েছে।

Tags: থার্টিফার্স্ট নাইটনববর্ষ
Previous Post

টিভি পর্দায় ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

Next Post

করোনায় ২০২০ সালে কী উত্থান-পতন হয়েছিল দেশের অর্থনীতিতে?

Next Post
বাংলাদেশের অর্থনীতির উন্নতি ও কোভিড-১৯ এর প্রভাবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ২০২০ সালে কী উত্থান-পতন হয়েছিল দেশের অর্থনীতিতে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকোতে বেড়েছে মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT