চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বইয়ের উষ্ণতা ও উত্তাপের মৌসুম

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
12:38 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2022
in শিল্প সাহিত্য
A A
ঢাকা শহরে বিশাল ট্রাক ও যানবাহনের বাজার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দূরপাল্লার বাসের মতো বসন্ত তার পথচলা শুরু করেছে। তাই শীতকে পাততাড়ি গুটিয়ে দ্রুত বিদায় নিতে হচ্ছে। গত দুইদিনে শীত যেন পড়িমরি করে কেটে পড়ছে। সকালেই রোদ উঠছে রীতিমত সৌর চিৎকার হয়ে। বিকেলে সূর্য ডুবছে তার ভীষণ উত্তাপ জানান দিয়ে। সন্ধ্যার পর বিদায়ী শীতের বেসুরো গান। গায়ে ভারী পোশাক থাকলে ভেতরটা ঘেমে ওঠে। গরম পোশাক না থাকলে শীত কিছুটা সরব হতে চায়। এর ভেতরেই বইমেলা। নতুন বই মানে গরম খই। নতুন বইয়ের উষ্ণতা ও উত্তাপ থাকে। নতুন বইয়ের শিহরণ থাকে।

অনেক লাভ লোকসানের ভেতর টিকে থাকে প্রকাশনা শিল্প। গতবার বইমেলায় ছিল করোনার অভিঘাত। বহু প্রকাশকের স্বপ্ন ধুলিস্যাত হয়েছে। পুরোনো ও ভিত গড়ে ফেলা প্রকাশকরা করোনার লাভ লোকসানের সঙ্গে নিয়ে নতুন দিনের পথ নির্মাণে এগিয়েছে। এবার প্রকাশকেরা তাদের বইপত্র বেশিরভাগ আগেভাগেই প্রকাশ করে বসে আছে। কারণ বইমেলা নিয়ে তাদের অনিশ্চয়তা ছিল।

নতুন যুগের বাজার ধরতে অনেকেই অভ্যস্ত হয়ে উঠেছেন। এখনকার সুবিধা হলো, বই শুধু বইমেলাকে কেন্দ্র করে প্রকাশ করতে হবে, এমন বাধ্যবাধকতার মধ্যে না থাকলেও চলছে। বই বছরের যেকোনো সময়ে বের করে সঙ্গে সঙ্গে বাজারে পাঠানো সম্ভব হচ্ছে। এবার বইমেলায় যে বইগুলোর কাটতি দেখা যাচ্ছে, এর মধ্যে কোনো কোনো বই আগেই বাজার ধরেছে। স্বকৃত নোমানের ‘উপন্যাসের পথে’, মোজাফফর হোসেন এর ‘সাহিত্যের ন্যারেটিভ লেখকের হ্যাণ্ডবুক’ এর মতো অনেকগুলি বই বইমেলার আগেই পাঠক পেয়ে গেছে।

সুবিধা হলো, বইয়ের আসলে নতুন পুরোনো বলে কিছু নেই। ধরা যাক, গতবার বা গত দুবছর আগে প্রকাশিত বই, অনলাইন বাজারে দেখে আপনি অর্ডার করলেন। আপনার হাতে পৌঁছতেই সেটি নতুন বইয়ের আবেদন সৃ্ষ্টি করতে পারছে। এখন প্রকাশকের জন্য বড় এক সহায়ক ক্ষেত্র অনলাইন। বই প্রকাশ করে শুধু সুনির্দিষ্ট খাতগুলোতে বিক্রির জন্য ধরনা না ধরলেও চলছে। টেক্সট ভালো হলে অনলাইনে কাটতি নিশ্চিত।

বইমেলায় মানুষ বই কেনে, বই দেখে, বই পড়ে, বইয়ের নাম মনে রেখে স্মার্ট হয়ে ওঠে। অনলাইনে বই কিনলেও বইমেলা তার কাছে বইয়ের উপযোগিতা মেলে ধরে। বই সংগ্রহের সিদ্ধান্ত মজবুত করে দেয়। এটি অনেক গুরুত্বপূর্ণ।

পৃথিবীতে যেখানে বইমেলা নেই, সেখানকার মানুষদের বইয়ের ব্যাপারে উন্নাসিকতা কাটানোর কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে বইমেলা মানুষকে অপরাধী করে। নিজের সীমাবদ্ধতা স্পষ্ট করে দেয়। পৃথিবীতে বই না পড়েও অনেক কিছু শেখা যায়। কিন্তু বই পড়ে যা শেখা যায় তার সঙ্গে সেই শেখার তুলনা নেই।

সব মানুষই চোখ নিয়ে জন্মায়। সে চোখ সবকিছু দেখে। একদিন ভেতরের চোখ এসে চর্মচক্ষুকে শাণিত করে। বই যেন ভেতরের চোখ ও বাইরের চোখের এক সেতুবন্ধন। বই আমাদের চোখে চোখে আলো পৌঁছে দেয়। আজকাল মানুষ এক ধরণের দৃশ্য ও শ্রুতি শিক্ষায় অভ্যস্থ হতে চাইছে। সে ইউটিউবে মগ্ন হচ্ছে। মনোনিবেশ করছে। ভাবছে জানাশোনায় এ ব্যবস্থাটি বইয়ের চেয়ে শক্তিশালী। আমি বলবো, এটি ভুল কথা। নিজেকে নিজে নির্মাণের এক অনন্য মাধ্যম বই। যেখানে নিজেই সবচেয়ে আগে নিজের শিক্ষক হওয়া যায়।

(চলবে)

Tags: অমর একুশে গ্রন্থমেলাবই মেলাবাঙালির সপ্তম ঋতু
Previous Post

সালমানের সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন দীপিকা!

Next Post

বিচ্ছিন্ন হাত পুনঃসংযোজনে খুলনায় চিকিৎসকদের সাফল্য

Next Post
খুলনায় চিকিৎসকদের বিচ্ছিন্ন হাত পুনঃসংযোজনের সফলতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছিন্ন হাত পুনঃসংযোজনে খুলনায় চিকিৎসকদের সাফল্য

শুটিং চলাকালে ভাষা শহীদদের স্মরণ করে মিথিলা ও সৌরভ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং থামিয়ে মিথিলা-সৌরভ স্মরণ করলেন ভাষা শহীদদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT