চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের পার্লামেন্টে ভোটের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 পূর্বাহ্ন 11, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সংসদ অধিবেশন চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তান পার্লামেন্টে ভোট হবে আজ। প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে আছেন বিরোধীদলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ এবং পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

ক্ষমতা থেকে বিদায়ের পর রোববার রাতে ইমরান খানের আহ্বানে পাকিস্তানজুড়ে বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকরা। বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আবার সংগ্রাম শুরু হয়েছে বলেছেন ইমরান খান।

পাকিস্তানের রাজনীতিতে গত দুইদিনের নাটকীয়তার পর আজ সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে, জাতীয় পরিষদে স্থানীয় সময় দুপুর দুইটায় ভোট হওয়ার কথা রয়েছে। তবে এর আগে রোববার শাহবাজ শরিফের মনোনয়নপত্র পার্লামেন্ট গ্রহণের প্রতিবাদে পদত্যাগের কথা জানালেও সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় জানিয়েছে পিটিআই।

পার্লামেন্টে সাফল্যের পর সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর সঙ্গে বৈঠক করেছেন শাহবাজ শরিফ। ইসলামাবাদের বিলাওয়াল হাউজে বৈঠকে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং নির্বাচন প্রক্রিয়া সংস্কারসহ জনগণের স্বার্থে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, অতীতের ভুল সংশোধনে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। একই সাথে জনগণের অর্থনৈতিক অধিকার অর্জনের অগ্রগতিতে রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতার আহ্বান জানিয়েছেন তিনি।

ইমরান খানও জনগণকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। ক্ষমতা হারানোর পর প্রথম টুইটে তিনি লিখেছেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়, কিন্ত শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার মুক্তির সংগ্রাম শুরু হলো। দেশের জনগণ সর্বদা তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করে।

ইমরান খানের টুইটের পরে গতকাল রাত থেকে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে তার সমর্থরা। রাজধানী ইসলামাবাদসহ করাচি, লাহোর, পেশোয়ার, মুলতান, কোয়েটা ও অ্যাবোটাবাদে বিক্ষোভ হয়েছে। পিটিআই জানিয়েছে, পাঞ্জাব, সিন্ধ ও খাইবার পাখতুনখোয়ার অন্তত ৪০টি স্থানে বিক্ষোভ হয়েছে।

Tags: ইমরান খানশাহবাজ শরিফ
Previous Post

লেভান্তেকে ৩ পেনাল্টি দিয়েও জয়ী বার্সা

Next Post

ক্লপের দেখা এক মহাকাব্যিক লড়াই

Next Post
দুটি ফুটবল খেলোয়াড় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লপের দেখা এক মহাকাব্যিক লড়াই

শিব কুমার সুব্রহ্মণ্যমের ছবি, তিনি একটি সংবাদপত্র পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা শিব কুমার সুব্রহ্মণ্যম মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT