চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন পেলে হতে পারে এমবাপে: পেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 15, জানুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

নিজের ৬০ বছর আগের একটি রেকর্ড ছোঁয়ায় কাইলিয়ান এমবাপেকে অভিনন্দন জানিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর প্রথম টিনেজার হিসেবে ২০১৮ বিশ্বকাপে দুই গোল করেন এমবাপে।

কম বয়সে ক্লাব পর্যায়েও এই রেকর্ড আছে এমবাপের। ফরাসি ক্লাব মোনাকো এবং পিএসজির হয়ে এই রেকর্ড গড়েছেন। নিজের রেকর্ড ছোঁয়ার পর তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি পেলে। এমবাপেকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা প্রতিভাধর তরুণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন ব্রাজিল সম্রাট।

এবার এমবাপের গায়ে নতুন ট্যাগ লাগিয়ে দিলেন পেলে। তিনি বলেছেন, ফুটবল বিশ্বের নতুন পেলে হবেন এমবাপে।

ব্রাজিল কিংবদন্তির ধারণা ফ্রান্সের এই ফরোয়ার্ডের পক্ষে সম্ভব সেটা করা, ‘সে ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জিতেছে, আমার বয়স ছিল মাত্র সতের। আমি ওর সঙ্গে এ নিয়ে মজাও করেছি, আমাকে একটুর জন্য ধরেই ফেলেছিলে! আমার ধারণা সে নতুন পেলে হতে পারে। অনেকেই ভাবে আমি হাসি উদ্রেক করার জন্য এটা বলেছি। কিন্তু আমি মজা করার জন্য বলছি না, এটা সত্য।’

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে মাত্র ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন পেলে। ক্লাব সান্তোসের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে জিতেছেন ২৫টি ট্রফি। ২০ বছর বয়সী এমবাপে কতদূর যাবে সেটা সময়ই বলে দেবে।

তবে শুরুটা আশা জাগানিয়া। ২০১৫ সালে মাত্র ১৬ বছর ৩৪৭ দিনে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে তার। ১৮ বছরেই জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন। ফ্রান্সের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক অভিষেক এমবাপের। তবে সবকিছুই ছাড়িয়ে গেছেন ২০১৮ বিশ্বকাপে।

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা এনে দেয়ার পথে ৪ গোল করেছেন। পেলের পর দ্বিতীয় কিশোর হিসেবে নকআউট ম্যাচে একাধিক গোল করেছেন। ফাইনালেও গোল করে পেলেকে ছুঁয়েছেন আরেকবার।

এদিকে, অসুস্থ আর্জেন্টাইন তারকা ডিয়েগো ম্যারাডোনার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন পেলে।

বুয়েন্স আয়ার্সে ৫৮ বছর বয়সী ম্যারাডোনার পেটে গত সপ্তাহে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।

সামাজিক যোগযোগ মাধ্যমে আর্জেন্টাইন তারকা দ্রুত সুস্থতা কামনা করে পেলে লিখেছেন, ‘ডিয়েগো, আমি কখনই ১০ নম্বর ক্লাবের কোনো সদস্যকে অসুস্থ দেখাটা পছন্দ করি না। বন্ধু, আশা করছি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’

Tags: এমবাপেকাইলিয়ান এমবাপেপেলেলিড স্পোর্টস
Previous Post

শেষ ম্যাচ খেলে ফেললেন অ্যান্ডি মারে?

Next Post

সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ

Next Post

সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ

অ্যানিমেশনে আসছে 'গুপী গাইন বাঘা বাইন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT