চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন পূর্ণিমাকে নিয়ে শুটিংয়ে ফিরছে ‘গিরগিটি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
তিনজন অভিনেতা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন, একটি অভিনেত্রী কেন্দ্রস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমার জনপ্রিয় মুখ চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের শেষ থেকে এখনও দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। এবার ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে নতুন আরো একজন পূর্ণিমার! এমনটাই জানালেন নির্মিতব্য ‘গিরগিটি’ চলচ্চিত্রের পরিচালক সৌরভ কুন্ডু। 

তিনি জানান, খুব শিগগির শুরু হতে যাচ্ছে ‘গিরগিটি’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং। এবার সিনেমার মূল নায়িকা চূড়ান্ত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আপস্টুডিও। নতুন এই নায়িকার নাম পূর্ণিমা বৃষ্টি।

সিনেমায় তাসকিন রহমান ও এবিএম সুমনের বিপরীতে দেখা যাবে তাকে। ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও এবারই প্রথম সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে পূর্ণিমা বৃষ্টির। এর আগে গ্রামীণফোন, রঙ বাংলাদেশ, প্যারাসুট, প্রাণ, গোদরেজ, মার্কস, ডানো, লাভেলো, ম্যাগি, লেক্সাস, অলটাইম প্রভৃতি পণ্যের মডেল হিসেবে দেখা গেছে তাকে।

চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘গিরগিটি’ সিনেমার গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে। এই সিনেমার নায়িকা হিসেবে বড় পর্দায় আমার অভিষেক হবে, ব্যাপারটি সত্যিই অনেক বেশি আনন্দের। সিনেমাটির চরিত্রের সঙ্গে নিজেকে উপযোগী করে তুলতে এরই মধ্যে নানাবিধ প্রস্তুতি সম্পন্ন করেছি। বলা যায়, নিজেকে ভেঙে নতুন করে গড়তে হয়েছে। আর ‘ঢাকা অ্যাটাক’ দেখার পর থেকেই আমি তাসকিন এবং সুমনের অভিনয়ের ভক্ত। সিনেমায় তাদের সঙ্গে আমার রসায়ণটা ভালো ভাবে ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা থাকবে।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা সৌরভ কুন্ডু বলেন, করোনা পরিস্থিতির কারণে সিনেমার দ্বিতীয় ধাপের কাজ শেষ করতে পারিনি। আশা করছি, অক্টোবর মাস থেকেই গিরগিটি টিম আবার শুটিংয়ে ফিরতে পারবে। নায়িকার জন্য আমরা অনেকের কথা ভাবলেও, গল্পের প্রয়োজনে পূর্ণিমা বৃষ্টিকে চরিত্রটির সঙ্গে যথেষ্ঠ মানানসই মনে হয়েছে।

নতুন পূর্ণিমা গিরগিটি শুটিংয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ ‘গিরগিটি’র মতো সমাজের মানুষের রং পাল্টানোর পরিক্রমাকে নিয়ে সৌরভ কুন্ডুর পরিচালনায় প্রথম সিনেমা ‘গিরগিটি’। এ বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল সিনেমাটির প্রথম লটের শুটিং। এবিএম সুমন এবং তাসকিন রহমান অভিনয় করছেন ‘গিরগিটি’র প্রধান দুটি চরিত্রে। তাদের বিপরীতে থাকছেন দুজন নায়িকা। এর মধ্যে নাইরুজ সিফাতকে নিয়ে প্রথম অংশের শুটিং সম্পন্ন করেছেন নির্মাতা।

ক্রাইম সাসপেন্স থ্রিলারধর্মী এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ। ‘গিরগিটি’তে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, ফকরুল বাসার, হামিদুর রহমান প্রমুখ।

এদিকে এই সিনেমার টাইটেল সং করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ। ব্যান্ডটি এবারই প্রথম সিনেমায় কাজ করছে।

Tags: এ বি এম সুমনতাসকিন রহমানদীপু ইমামপূর্ণিমালিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাহামিদুর রহমান
Previous Post

অনেক নাটক শেষে অ্যাটলেটিকোতেই যাচ্ছেন সুয়ারেজ

Next Post

করোনা মেট্রোরেলেরও সব ওলটপালট করে দিয়েছে: ওবায়দুল কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মেট্রোরেলেরও সব ওলটপালট করে দিয়েছে: ওবায়দুল কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন ক্লাসে শিক্ষকদের অভিজ্ঞতা শুনলেন ঈশ্বরগঞ্জ ইউএনও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT