চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন-পুরনোর মেলবন্ধনে ওমানে সাফল্যের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 06, মার্চ 2018
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

পুরনোদের সঙ্গে তিন নতুন মুখ। মঙ্গলবার এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলতে ওমানের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে নতুন-পুরনোদের মিশেলে সাজানো এ দল নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ হকি কোচ মাহবুব হারুন।

৮ মার্চ ওমানে শুরু এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। আসরে চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসের মূল পর্বে খেলার ইচ্ছা আরও একবার ব্যক্ত করলেন লাল-সবুজ কোচ হারুন।

‘বরাবরের মতই আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি ম্যাচের আগে আমরা বিশ্রাম পাচ্ছি, আমাদের জন্য এটা অনেক ভাল হবে।’

দলে নতুন মুখ দ্বীন ইসলাম, ফজলে রাব্বি ও সোহানুর রহমান সবুজ। তাদের নিয়েও আশাবাদী কোচ মাহাবুব, ‘অভিজ্ঞদের বাদ দেয়া হয়নি। নতুনরা যারা এসেছে তাদের প্রতি আমার আস্থা আছে।’

টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ ‘এ’র বাকি দল থাইল্যান্ড এবং হংকং। আরেক দল ইন্দোনেশিয়া প্রত্যাহার করে নিয়েছে তাদের নাম।

কাজাখস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না ম্যাচ। সেই হতাশা কাটিয়ে নিজেদের সেরা খেলার প্রত্যয় অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কণ্ঠে, ‘আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, নিজের দায়িত্বটুকু পালন করতে পারি, তাহলে জয় পাওয়াটা সহজ হবে।’

Tags: বাংলাদেশ হকি দল
Previous Post

তিনি বেঁচে থাকবেন আমাদের শিল্পে এবং চেতনায়

Next Post

মাশরাফীর ‘ডাবল হ্যাটট্রিকে’ ম্লান নাফীসের সেঞ্চুরি

Next Post

মাশরাফীর ‘ডাবল হ্যাটট্রিকে’ ম্লান নাফীসের সেঞ্চুরি

ফাইল ছবি

এএফসি কাপে নিউ রেডিয়েন্ট পরীক্ষা আবাহনীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT