চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ধরনের বার্ড ফ্লুয়ে প্রথম আক্রান্ত চীনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 01, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের পশ্চিমে জিয়াংসু প্রদেশে ৪১ বছর বয়সী একজনের শরীরে নতুন ধরনের বার্ড ফ্লুয়ের সংক্রমণ দেখা দিয়েছে। তিনি এইচ১০এন৩ নামের একটি বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)।

ঝেনজিয়াং প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি গত ২৮ এপ্রিল জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে এইচ১০এন৩ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ শনাক্ত হয় সেদিনই। তবে কিভাবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি এনএইচসি।

যদিও এইচ১০এন৩ হাঁস-মুরগী থেকে ছড়ানো ছোট এবং তুলনামূলক কম গুরুতর রোগজীবাণু। এই ধরনটির বড় আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কম বলে জানিয়েছে এনএইচসি।

আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল এবং দ্রুতই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তার সংস্পর্শে আসা অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আর কোনো সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।

অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার বেশ কিছু আলাদা আলাদা ধরন চীনে ছড়িয়ে রয়েছে এবং এর কিছু বিক্ষিপ্তভাবে মানুষকে আক্রান্ত করে, বিশেষ করে যারা হাঁস-মুরগী নিয়ে কাজ করে তাদের শরীরে।

২০১৬-১৭ সালে বার্ড ফ্লুয়ের এইচ৭এন৯ ধরণে প্রাণ হারায় প্রায় ৩০০ জন, এরপরে আর সেই ধরনের সংক্রমণ দেখা যায়নি। এর আগে বিশ্বে কোথাও এইচ১০এন৩ ধরনে সংক্রমণ দেখা যায়নি বলে জানিয়েছে এনএইচসি।

Tags: চীনবার্ড ফ্লু
Previous Post

স্ত্রীকে মারধোরের অভিযোগে গ্রেপ্তার করণ

Next Post

ঘরে বসেই মদ পাওয়া যাবে দিল্লিতে

Next Post
ঢাকায় রাস্তায় মানুষজন ও দোকানপাটের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে বসেই মদ পাওয়া যাবে দিল্লিতে

বাংলাদেশ নারী ক্রিকেটাররা ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকাকে পাঁচ ওয়ানডে খেলার প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT