চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ডায়ানায় ফিরে এলেন ‘হৃদয়ের রানী’

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
1:18 অপরাহ্ন 04, মে 2015
in আন্তর্জাতিক
A A

প্রিন্স চার্লসের সাথে বিচ্ছেদের পর প্রিন্সেস ডায়ানার রাজমুকুট না থাকলেও ততোদিনে বিশ্বের কোটি মানুষের হৃদয়ের রানী হয়ে উঠেছিলেন তিনি। কোটি ভক্তদের কাছে স্মিত হাসির ডায়ানা আজও প্রিন্সেস। অকালপ্রয়াত ডায়ানার হাসিমাখা মুখ আজ শুধুই ছবি। কৈশোরে মা হারা প্রিন্স উইলিয়াম মায়ের ছবি দেখে বড় হলেও এবার নিজ কন্যার মুখেই দেখবেন মায়ের প্রতিচ্ছবি। মায়ের নামেই মেয়ের নাম রেখেছেন তিনি।

প্রয়াত ডায়ানার স্মৃতি ধরে রাখতে উইলিয়াম ও কেট দম্পতি তাদের দু’দিন বয়সী ছোট্ট রাজকন্যার নাম রেখেছে শারলট এলিজাবেথ ডায়ানা।

এই নামের মধ্যেদিয়ে অনেকদিন পর আবারো নতুন করে আলোচনায় এলেন প্রিন্সেন ডায়ানা।

সৌন্দর্য আর মানবিকতার মিশেলে অনন্য এক বিশ্ব আইকন লেডি ডায়ানা ছিলেন তিনি। পুরো নাম লেডি ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার। ১৯৬১ সালের ১ জুলাই ইংল্যান্ডের নরফোকে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন ডায়ানা।

১৯৮১ সালে প্রিন্স চার্লসের সাথে বিয়ের পর লেডি ডায়ানা স্পেন্সার নতুন নাম হয় ডায়ানা ফ্রান্সেস মাউন্টব্যাটেন-উইন্ডসর। ১৯৮২ সালে প্রথম সন্তানের মা হন ডায়ানা। তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম ও ছোট সন্তান প্রিন্স হ্যারি। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিবাহিত জীবন সুখের হয়নি। এ নিয়ে ওই সময়ে গণমাধ্যমে দু’জনের পাল্টাপাল্টি অভিযোগ প্রকাশিত হয়। পরস্পরের প্রতি অবহেলা, অবিশ্বাসের অভিযোগসহ আরও নানা কারণে ১৯৯২ সাল থেকে আলাদা থাকা শুরু করেন দুজন।

অবশেষে ১৯৯৬ সালে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। ১৯৮১ সালে বিয়ের পর থেকে ১৯৯৬ সালে বিয়ে বিচ্ছেদ পর্যন্ত ডায়ানাকে ‘হার রয়েল হাইনেস দ্য প্রিন্সেস অব ওয়েলস’ বলে সম্বোধন করা হতো। পরে রানী দ্বিতীয় এলিজাবেথের আদেশে তাকে শুধু ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস বলে সম্বোধনের অনুমতি দেয়া হয়।

রাজপরিবারের বধূ হয়েও ফ্যাশন ও সৌন্দর্য ছাড়াও বসনিয়া, অ্যাঙ্গোলার মত দেশে ভূমি মাইন অপসারণ, এইডস রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তার অবদান তাকে স্মরণীয় করেছে।

১৯৯৭ সালে ফ্রান্সের প্যারিস শহরে ডায়ানা ও তার বন্ধু মিসরীয় ধনকুবের দোদি ফায়েদ এক গাড়ি দুর্ঘটনায় মারা যান বহুমানুষের হৃদয়ের রানী।

প্যারিসের পন্ট-ডি-আলমা রোড টানেলে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। বলা হয়, ডায়ানার ছবি তোলার জন্য তার পেছনে অনবরত লেগে থাকা ফটোগ্রাফারদের থেকে দূরে থাকার জন্য ডায়ানা-দোদিকে নিয়ে খুব দ্রুত চলছিল গাড়িটি।

ধারণা করা হয় এই ‘পাপ্পারাজি’ নামে পরিচিতি পাওয়া নাছোড়বান্দা ফটোগ্রাফারদের কারণে প্রাণ হারান ডায়ানা।

Tags: প্রিন্সেস ডায়ানারাজকন্যা
Previous Post

এক মিলিয়ন ছাড়ালো সানি লিওনের টুইটার ফলোয়ার

Next Post

কলকাতার পঞ্চম জয়

Next Post

কলকাতার পঞ্চম জয়

‘নব্য যুগে’ আর্কটিক সাগর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT