চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ছবি নেই, মধুমিতায় চলছে চাইনিজ ও ইংলিশ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

চলতি বছরে নয়মাস পেরিয়ে যাচ্ছে। মুক্তি পেয়েছে মাত্র ২৯ টি ছবি। দেশের সিনেমা হলের তুলনায় এ সংখ্যা একেবারেই অপর্যাপ্ত। গেল ঈদুল আযহার পর মুক্তি পেয়েছে মাত্র একটি বাংলা সিনেমা। সেটিও মানহীন হওয়ায় মুখ থুবড়ে পড়েছে।

হল টিকিয়ে রাখতে বাধ্য হয়েই চাইনিজ ও ইংলিশ সিনেমা প্রদর্শন করছেন দেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল। চলতি সপ্তাহে মধুমিতায় প্রদর্শিত হচ্ছে চাইনিজ সিনেমা ‘কুংফু কিলার’ এবং ইংলিশ সিনেমা ‘কলম্বিয়ানা’।

চ্যানেল আই অনলাইনের সাথে এই ছবির প্রদর্শন নিয়ে কথা বলেছেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, দেশের নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। কলকাতার আমদানি করা ছবিগুলো আটকানো হচ্ছে। আমাদের হল ব্যবসা মারা যাওয়ার মতো অবস্থা। হল টিকিয়ে রাখতে এ ছাড়া কোনো উপায় নেই। তাই এক টিকিটে দুই ছবি চালানোর সিদ্ধান্ত।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ বলেন, শুক্রবার আশুরা ছিল বিধায় ওইদিন হল বন্ধ রেখেছিলাম। শনিবার থেকে বাকি ছয়দিন চালানোর মতো নতুন ছবি নেই। এ সপ্তাহে ‘সুপার হিরো’ প্রদর্শন করতে চেয়েছিলাম, তাও পাইনি। বাকি যে ছবিগুলো আছে, সবগুলোই মধুমিতায় প্রদর্শিত হয়ে গেছে।

বাধ্য হয়ে তাই আমদানি করা ছবিগুলো চালাচ্ছেন জানিয়ে নওশাদ বলেন, দেশের ছবি নেই, দিন দিন কোমায় চলে যাচ্ছি। হল বাঁচাতে আমদানি করা এসব ছবি চালানো ছাড়া উপায় নেই। নিজেরা দেশের ছবি পাচ্ছিনা বিধায় বাধ্য হয়েই আমদানি করে ছবি চালাচ্ছি।

আমদানি করা ছবি কেমন চলছে?-এমন প্রশ্নে নওশাদ বলেন, শনিবার প্রথমদিনে ‘কুংফু কিলার’ ছবির দর্শক ছিল না। খুব খারাপ গেছে।

তিনি বলেন, টানা বাংলা ছবি চালাই বলে ইংলিশ, চাইনিজ ছবির দর্শক আসে না। নিয়মিত চললে হয়তো দর্শক আসতো। কথা প্রসঙ্গে নওশাদ বলেন, আগামী সপ্তাহে মুক্তি পেতে পারে কলকাতার ‘নাকাব’। মধুমিতায় ছবিটি চলবে।

Tags: ইফতেখার উদ্দিন নওশাদমধুমিতামধুমিতা সিনেমা হললিড বিনোদন
Previous Post

প্রধানমন্ত্রীর কাছে ভোটাধিকার চান প্রবাসীরা

Next Post

ইমরুল, অপুকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post
ফাইল ছবি

ইমরুল, অপুকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে বাংলাদেশের মেয়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT