চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চ্যালেঞ্জের সামনে স্মিথ-ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 11, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে ভারতীয় সমর্থকদের কাছ থেকে যতই সমাদর পান না কেনো ডেভিড ওয়ার্নার, ইংলিশ সমর্থকরা যে মোটেই তার জন্য বরণডালা নিয়ে থাকবেন না সেটা পরিষ্কার করে দিয়েছে বার্মি আর্মি।

ইংল্যান্ড ক্রিকেট দলের কট্টর সমর্থক দল বার্মি আর্মি তাদের টুইটার অ্যাকাউন্টে ওয়ার্নারের ফটোশপ করা একটি ছবি পোস্ট করেছে। অস্ট্রেলিয়ার জার্সি পরে ওয়ার্নার দাঁড়িয়ে। সামনে ‘অস্ট্রেলিয়া’র পরিবর্তে লেখা ‘চিটস’। সেখানে লেখা আছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড়দের পোট্রেট প্রকাশ করেছে।’

এই ছবিতেই বার্মি আর্মি পরিষ্কার করে দিয়েছে ইংল্যান্ড বিশ্বকাপ এবং অ্যাসেজ সিরিজে বেশ চাপেই থাকতে হবে ওয়ার্নার এবং স্টিভেন স্মিথকে। সে যতই স্মিথের ফর্ম নিয়ে বিশ্বকাপ অধিনায়ক অ্যারন ফিঞ্চ খুশি থাকুন, ইংল্যান্ডের আমজনতা মোটেই তাকে ছেড়ে দেবে না।

গত বুধবার অপরাজিত ৮৯ রান করার পর শুক্রবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে ৯১ করেন স্মিথ।

শুধু ওয়ার্নার নয়, বার্মি আর্মি টার্গেট করেছে মিচেল স্টার্ক বা নাথান লায়নকেও। টুইটারেই এদুই বোলারের ছবিতে হাতে বলের জায়গায় ফটোশপ করে ঢোকানো হয়েছে স্যান্ড পেপারের রোল। এই স্যান্ড পেপার দিয়েই বল বিকৃত করার অভিযোগ উঠেছিল ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফ্টের বিরুদ্ধে।

এরকম পরিস্থিতি যে হতে পারে, সেজন্য মানসিকভাবে তৈরি হয়ে আছে অস্ট্রেলিয়াও। কোচ জাস্টিন ল্যাঙ্গারের মন্তব্য, ‘প্লেন হতে নামার মুহূর্ত থেকে আমাদের যদি এই পরিস্থিতির সামনে পড়তে হয়, তাহলে আমরা তৈরি। সফরের শুরুতে বিশ্বকাপটা একটু অন্যরকম। কিন্তু যখন অ্যাসেজ শুরু হবে আমি নিশ্চিত তখন নানারকম মন্তব্যের সামনে পড়তে হবে।’

সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতির কথা জেনেও স্মিথের ফর্ম নিয়ে ইতিবাচক অধিনায়ক ফিঞ্চ। নিজে আইপিএলে না খেললেও নজর রেখেছিলেন ভারতের টি-টুয়েন্টি টুর্নামেন্টে। পরে নিজেদের দেশে দুটি ওয়ার্মআপ ম্যাচে দেখেছেন স্মিথকে। ফিঞ্চের মন্তব্য, ‘স্টিভের টাইমিং এবং ক্লাস ফিরে এসেছে। দেখে মনে হচ্ছে, এই জিনিস দুটো তাকে ছেড়ে যায়নি কখনো।’

Tags: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

সাতক্ষীরা সীমান্তে ‘বিএসএফ’ এর নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত

Next Post

২০ দল কি তবে ১৪ দল হচ্ছে?

Next Post
২০ দল

২০ দল কি তবে ১৪ দল হচ্ছে?

আলোকিত স্থাপনা: আল-আকসা মসজিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT