চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চ্যাম্পিয়ন পেল বিপিএল

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
12:00 পূর্বাহ্ন 18, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার ট্রফি হাতে নিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ শেষে মুশফিকের এই হাসি অবশ্য থাকেনি!

মঞ্চ সাজানোই ছিল। অপেক্ষা ছিল ময়দানী মহারণ শেষের। বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন রাজশাহী রয়্যালসের আন্দ্রে রাসেল। তাতে বিপিএল পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। সঙ্গে মিলেছে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের সপ্তম আসর বসেছিল এবার। ২০১২ সালে যাত্রা করে গত আসর পর্যন্ত ছয়বারে তিনটি ভিন্ন ভিন্ন দল ট্রফি উঁচিয়ে ধরেছে। যার মধ্যে এক ঢাকাই আবার তিনবার জিতেছে, দুই ভিন্ন নামে। একসময় আট দল, এখন সাত দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ঢাকা, কুমিল্লা ও রংপুরের বাইরে কোনো দল শিরোপা জিততে পারছিল না। বঙ্গবন্ধু বিপিএলে এসে পারল রাজশাহী।

উদ্বোধনী আসর বসেছিল ২০১২ সালে, বরিশাল বার্নার্সকে ৮ উইকেটে হারিয়ে সেবার শিরোপা জেতে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৩তে পরের আসরেও চ্যাম্পিয়ন ঢাকা। অধিনায়ক সেই মাশরাফী। এবার চিটাগং ভাইকিংসকে ৪৩ রানে হারিয়ে সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেন গ্ল্যাডিয়েটর্স দলপতি ম্যাশ।

একবছর বিরতি দিয়ে ২০১৫ সালে তৃতীয় আসরে শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে ট্রফি হাতে নেন সেই মাশরাফীই।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ২০১৬ আসরে আবারও ঢাকার ঘরে যায় শিরোপা। সেবার অবশ্য দলটির নাম ছিল ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে ৫৬ রানে হারায় তারা। সঙ্গে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক পায় বিপিএল, মাশরাফীর টানা তিনের পর শিরোপা ওঠে সাকিব আল হাসানের হাতে।

২০১৭ সালে রংপুর রাইডার্সে নাম লেখান মাশরাফী। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে আবারও শিরোপা ছুঁয়েছেন তিনি। আগেরবারের চ্যাম্পিয়ন সাকিবদের হারিয়ে ফের সিংহাসনে বসেন মাশরাফী।

২০১৯ সালে হল দুটি বিপিএল। বছরের শুরুতে একটা হয়েছে। বছরের শেষ মাসে শুরু হয়ে আরেকটা আসরের শিরোপা ফয়সালা হল নতুন বছরে, শুক্রবার। বছরের শুরুর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা ঢাকা ডায়নামাইটসকে হারায় ১৭ রানে। সাকিবকে টানা দুই রানার্সআপের ধাক্কা দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন ইমরুল কায়েস। সেইসাথে মাশরাফী-সাকিবের পর আরেকজন চ্যাম্পিয়ন অধিনায়ক পায় বিপিএল।

মুশফিক এবারই প্রথম ফাইনাল পর্যন্ত যেতে পেরেছেন। তার দল খুলনা জিতলেও হতো নতুন চ্যাম্পিয়ন। আর মুশি হতেন নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক। দুটোর একটাও হয়নি! বিপিএলে রাসেলের রাজশাহীই তাই নতুন বিপিএল রাজা। আর মাশরাফী-সাকিব-ইমরুলের পর নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে একজন বিদেশিকে পেল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

Tags: ইমরুলখুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকরুশোলিড স্পোর্টস
Previous Post

বিপিএলে চারের ফিফটি মুশফিকের

Next Post

জীবনের চেয়ে কখনোই ক্রিকেট আগে না: মুশফিক

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক ক্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের চেয়ে কখনোই ক্রিকেট আগে না: মুশফিক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণ খেলাপির কলঙ্ক থেকে বেরিয়ে আসতে অনীহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT