চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চমক নয়, অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করবো: শাফিন

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
2:50 অপরাহ্ন 10, জানুয়ারি 2018
in রাজনীতি
A A

নতুন কোন চমক নয় বরং উত্তর সিটি কর্পোরেশনের অসম্পূর্ণ এবং চলমান কাজগুলো বাস্তবায়ন করতে চান ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচনের প্রার্থী শাফিন আহমেদ। উত্তর ঢাকাবাসীদের স্বস্তি দিতে যানজট কমানো, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ দূষণমুক্ত করা এবং ফুটপাথ থেকে হকারদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

এসব প্রতিশ্রুতি তুলে ধরে ব্যান্ডসংগীত তারকা আশা প্রকাশ করেন উত্তরের বাসিন্দারা তাকে নির্বাচিত করবে, কারণ তিনি জিতলে জিতবে ঢাকা।

তফসিল ঘোষণার পরদিন সুষ্ঠু নির্বাচনের জন্য চার দফা দাবি নিয়ে বুধবার দুপুরে নির্বাচন ভবনে আসেন শাফিন আহমেদ। রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত এবং প্রার্থীদের নির্বাচনী ব্যয় মনিটরিংসহ চারটি লিখিত দাবি জানান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর হয়ে উত্তরের মেয়র পদপ্রার্থী শাফিন।


লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনী ব্যয় মনিটরিং ছাড়াও নির্বাচনকে পেশীশক্তি মুক্ত রাখতে অবৈধ অস্ত্র বিরোধী অভিযান ও ভীতিমুক্ত নির্বাচনের জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি সেনা টহল চেয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের কাছে এসব দাবি তুলে ধরার পর কমিশন ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাফিন আহমেদ।

চ্যানেল আই অনলাইনের এক প্রশ্নের জবাবে শাফিন বলেন: নতুন কিছু দেখানো বা স্বপ্ন দেখানো কিংবা চমক দেয়ায় আমি আগ্রহী নই। আমার মনে হয় যে কাজগুলো চলছে ,যেসব প্রকল্প চলছে এবং যে অবকাঠামো ইতোমধ্যে রয়েছে সেগুলোর সঠিকভাবে ব্যবহার করে জনজীবনে শান্তি-স্বস্তি ফিরিয়ে আনতে চাই।

‘নগরবাসীর জন্য পরিবেশ দূষণমুক্ত করা, ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প জায়গায় আয়ের করা, খেলার মাঠগুলোকে উপযোগী করাকে গুরুত্ব দেবো। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই ট্রাফিক জ্যাম কমিয়ে আনায়। এটা রাতারাতি সম্ভব নয়। তবে জলাবদ্ধতার মতো আরেকটি বড় সমস্যা দূর করতে চাই। গত বর্ষার মতো জলাবদ্ধতা যেন আর না হয় এরকম ব্যবস্থা নেয়া সম্ভব।’নির্বাচন

ঢাকা উত্তরের বাসিন্দাদের প্রতি ভরসা প্রকাশ করে তিনি বলেন: আশা করি বাসিন্দারা আমাকে সমর্থন করবেন, কারণ আমার জয় মানে ঢাকার জয়।

সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ জনপ্রিয় ব্যান্ড মাইলস থেকে তারকা খ্যাতি অর্জন করেন।

সম্প্রতি বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে এবং এইচ এম এরশাদের সাবেক মুখপাত্র ববি হাজ্জাজ জাতীয় গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম নামের একটি রাজনৈতিক দল গঠন করেন। গত ৩০ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করে দলটি।

গত ২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের পাশে বসিয়ে শাফিন আহমেদকে উত্তরের মেয়র পদে উপনির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক সমর্থন জানানো হয়।

Tags: এনডিএমঢাকা উত্তর সিটি কর্পোরেশনশাফিন আহমেদ
Previous Post

আরো গতির ঝড়ে পড়বে ভারত

Next Post

ক্যারিয়ার সেরায় পৌঁছে থামলেন মুমিনুল

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ার সেরায় পৌঁছে থামলেন মুমিনুল

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT