চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চমক আই স্পোর্টস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 19, জুলাই 2018
in ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

চ্যানেল আই সংবাদে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। এবারের চমক আই স্পোর্টস। খেলাধুলার সব খবর নিয়ে রাত সাড়ে ১০টায় চ্যানেল আই সংবাদে আই স্পোর্টস-এর প্রচার শুরু হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপের সময় ভিন্নধর্মী নানা আয়োজন দর্শকদের উপহার দেয় চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় আই স্পোর্টস-এর পথচলা শুরু।

চ্যানেল আইয়ের স্পোর্টস-ইন-চার্জ সাইদুর রহমান শামীম বলছিলেন, ‘চ্যানেল আই সময়ের সঙ্গে এগিয়ে চলা মিডিয়া হাউজ। দর্শকদের রুচি বিবেচনা করে আমরা খবর প্রচার করে থাকি। আই স্পোর্টসে চেষ্টা করবো বৈচিত্র্যময় এবং নানা স্বাদের সবখবর প্রচার করতে।’

তিনি বলেন, আই স্পোর্টসে দেশের খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে। ‘যেসব খেলায় বাংলাদেশের সম্ভাবনা আছে, বাংলাদেশের ক্রীড়ামোদীরা যেটা চায়, আমরা চেষ্টা করবো সেসব খবর প্রচার করতে।’

চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর (সিএনই) এবং চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন: আমাদের গবেষণা এবং অ্যানালিটিক্স বলছে, দেশে বা বিদেশে বড় কিছু ঘটছে না এমন স্বাভাবিক যেকোনো সময়ে মানুষ সবচেয়ে বেশি খেলার খবরের প্রতি আগ্রহ দেখায়। এ কারণে চ্যানেল আই সংবাদে খেলার খবর সবসময় উপযুক্ত গুরুত্ব পায়।

তিনি বলেন: পত্রিকায় যেমন শেষ পৃষ্ঠার আগের এক বা দুটি পৃষ্ঠা থাকে খেলার খবরের জন্য, তেমনি টেলিভিশন সংবাদে সাধারণতঃ খবরের শেষদিকে খেলার খবর পরিবেশিত হয়। কিন্তু, খেয়াল করলে দেখবেন, চ্যানেল আই খেলার বড় খবরের জন্য শেষের সেই সেগমেন্টটির জন্য অপেক্ষা করে না। যদি সেটা লিড হওয়ার দাবিদার হয় তাহলে লিড হিসেবেই প্রচার করে। বেশিরভাগ দিনই খেলার বড় খবর প্রথম কমার্শিয়ালের আগে প্রচার হয়।

‘আর এবারের বিশ্বকাপে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা সংবাদের একেবারে শুরুতে বা শুরুর দিকে সেন্টার মিডফিল্ড থেকে বিশ্বকাপের সব খবর প্রচার করেছি,’ জানিয়ে জাহিদ নেওয়াজ খান বলেন, এর আগের বিশ্বকাপগুলো– হোক সেটা ফুটবল বা  ক্রিকেট বিশ্বকাপ– আমরা একইভাবে মূল খবরের মধ্যে আলাদা স্টুডিও থেকে সংবাদ প্রচার করেছি।

চ্যানেল আই নিউজের সিএনই জানান, সে ধারাবাহিকতায় এবার শুরু হয়েছে আই স্পোর্টস যেখানে সাড়ে ১০টার সংবাদে শুরুর দিকেই আলাদা স্টুডিও থেকে একজন সংবাদ উপস্থাপক সংযুক্ত হয়ে খেলার খবরগুলো জানিয়ে দেবেন।

‘পাশাপাশি সব সংবাদে ট্রিটমেন্ট অনুযায়ী খেলার খবরের পাশাপাশি খেলার সংবাদের আলাদা সেগমেন্টটি আগের মতোই থাকবে।

আই স্পোর্টসে বিশেষজ্ঞরাও সংযুক্ত হবেন জানিয়ে চ্যানেল আই অনলাইনের এডিটর বলেন, টিভি সংবাদের পাশাপাশি আমাদের অনলাইনে আরো বিস্তারিত এবং আরো বিশ্লেষণমুখি খবর থাকবে। ‘আপনরা জানেন, অল্পদিনের মধ্যে চ্যানেল আই অনলাইন পাঠকদের মধ্যে জায়গা করে নিয়েছে। সংবাদ বিশ্লেষণ এবং বিনোদন সংবাদের পাশাপাশি এর বড় অংশজুড়েই আছে খেলার খবর।’

জাহিদ নেওয়াজ খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে পোস্ট এনগেজমেন্টে দেশের প্রথম দুটি সংবাদ মাধমের একটি চ্যানেল আই। ‘আই স্পোর্টসে আমরা সবগুলো বিষয়ের সমন্বয় করে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো বলে আশা করি।’

চ্যানেল আই জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ নিয়ে উদাহরণ সৃষ্টি করেছে চ্যানেল আই। গুরুত্বপূর্ণ অনেক খেলার সরাসরি সম্প্রচারের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে নানাভাবে ভূমিকা  রেখে চলেছে লাল-সবুজের এ চ্যানেল।

ফুটবলের জাগরণে কক্সবাজারে টানা ছয় বছর ধরে চ্যানেলটি বিচ ফুটবলের আয়োজন করছে। এছাড়া বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে নিয়মিত হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।

আর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক– ফুটবল মানেই যেনো চ্যানেল আই। দুনিয়াজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা খেলাটির সঙ্গে চ্যানেল আইয়ের সম্পর্ক বহু পুরনো। প্রতিষ্ঠার শুরুতে অনেকগুলো হাইভোল্টেজ আন্তর্জাতিক ম্যাচের সরাসরি সম্প্রচার ছিলো চ্যানেল আইয়ের পর্দায়।

বিশ্বকাপ উৎসব ছাড়াও ব্রাজিল-আর্জেন্টিনার জমজমাট প্রীতি ম্যাচগুলো মানুষের ড্রইংরুমে এনে দেয়ার দায়িত্ব নিয়েছিলো চ্যানেল আই। সরাসরি সম্প্রচার করেছে ইংলিশ লিগ এবং লা-লিগার হাইভোল্টেজ অনেক ম্যাচ।

বাংলার মানুষের প্রাণের খেলা ফুটবল নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। দেশের ফুটবল উন্নয়নের টার্গেট নিয়ে বানানো দেশের প্রথম সিনেমা ‘জাগো’ ফুটবলাঙ্গনে ব্যপক সাড়া ফেলে।

চ্যানেল আইয়ের জন্যই বিশ্বকাপের ডামাডোলে একটুও পিছিয়ে থাকে না বাংলার কৃষকরা। তাদের জন্যই একাধিকবার চ্যানেল আইয়ের আয়োজন ছিলো কৃষকের বিশ্বকাপ। আকাশছোঁয়া জনপ্রিয়তা পাওয়া এই আয়োজনের মূল উদ্যোক্তা কৃষি উন্নয়ন ও গণমাধ্যমব্যক্তিত্ব শাইখ সিরাজ।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- ফিফা ওয়ার্ল্ডকাপ- দর্শকদের জন্য ফুটবল উন্মাদনার তাজা রস তুলে আনতে একাধিকবার চ্যানেল আইয়ের ক্যামেরা ছিলো বিশ্ব ফুটবল উৎসবে। একইভাবে ক্রিকেট বিশ্বকাপসহ অান্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পৌঁছে যায় চ্যানেল আইয়ের ক্যামেরা।

বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের কিশোরীদের সাফল্যও উদযাপন করেছে চ্যানেল আই পরিবার। বিমান বন্দর থেকে সরাসরি চ্যানেল আই ভবনে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা।

নিজেদের ফুটবলেও দারুণ সফলতা আই পরিবারের। জাতীয় গণমাধ্যমগুলোর অংশগ্রহণে মিডিয়া কাপ ফুটবলে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই ফুটবল টিম।

Tags: আই স্পোর্টসলিড স্পোর্টস
Previous Post

ধোনির ‘অবসর’ গুঞ্জনে খেপেছেন শাস্ত্রী

Next Post

মানুষের কথা ভেবেই জাতীয় পার্টিতে যোগ দিয়েছি: শাফিন

Next Post

মানুষের কথা ভেবেই জাতীয় পার্টিতে যোগ দিয়েছি: শাফিন

স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT