চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কোন প্রস্তাব দেয়নি গ্রিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 07, জুলাই 2015
in আন্তর্জাতিক
A A

ঋণদাতাদের সাথে চুক্তির নিরাপত্তা বিধানের জন্য গ্রিসের পক্ষ থেকে নতুন কোন প্রস্তাব জমা দেয়া হয় নি বলে জানিয়েছে ইউরোজোন। ইউরো গ্রুপের নেতাদের মধ্যকার আসন্ন একটি সভার আগে এ বিষয়ে জানানো হয়।

বেইল আউট বিষয়ে এক গণভোটে গ্রিক জনগনের প্রত্যাখানের প্রেক্ষিতে গ্রিসের কাছ থেকে নতুন পরিকল্পনার দাবি জানিয়েছিলো ইউরোজোন।

গ্রিস জানিয়েছে সামান্য কিছু পরিবর্তনের জন্য তারা একটি প্রস্তাব করেছে এবং গণভোটের রায়ের উপর ভিত্তি করে তারা চুক্তি করতে চায়।

নতুন কোন পরিকল্পনা না থাকাটা ইউরোজোনের কয়েকজন সদস্যকে ক্ষুদ্ধ করেছে। জামার্নির পক্ষ থেকে এখনও আলোচনার কোন ভিত্তি নেই বলে জানানো হয়েছে।

ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে মঙ্গলবার গ্রিকের পক্ষ থেকে কিছু বিষয় উপস্থাপন করা হয়। তবে সেখানে নতুন কোন লিখিত প্রস্তাব দেয়নি গ্রিস। ইউরো নেতাদের সামিটের পুর্বে এই বৈঠকের আয়োজন করা হয়।

গ্রিক সরকার জানায়, আজ ইউরো গ্রুপ কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না বরং সামিটের জন্য প্রস্তুতি নিবে। গত সপ্তাহে গ্রিস যে প্রস্তাবনা তৈরি করেছিলো তা এখনও সামান্য কিছু পরিবর্তনসহ বিদ্যমান রয়েছে এবং ইউরো নেতারা মঙ্গলবার ও বুধবারে সে বিষয়ে আলোচনা করতে পারে।

ইউরোগ্রুপের প্রধান ইরোয়েন ডিজেলব্লোয়েম বলেন, ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজমের (ইএসএম) কাছ সহায়তার আবেদন করে গ্রিস একটি নতুন চিঠি পাঠাতে পারে। ইউরোজনের সদস্যদের আর্থিক সংকটের সময় ২০১২ সালে তাদের অর্থ সংস্থানের জন্য ইসিএম গঠিত হয়।

তিনি বলেন, ইউরো গ্রুপ বুধবারে এই বিষয়ে আলোচনা করবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে আলোচনা শুর করতে পারবো কিনা তার জন্য ঋণদাতাদের গ্রিসের অর্থনৈতিক এবং ঋণের স্থিতিশীলতার উপর নজর রাখতে হবে।

ইউরোজোনের ১৯ জন সদস্যকেই গ্রিসকে ইএসএম ঋণ দেয়ার ব্যপারে ঐক্যমত হতে হবে। জার্মান পার্লামেন্টেও একটি ভোট পাশ হতে হবে। তবে সামনের দিনগুলোতে সঙ্কট কাটিয়ে উঠতে গ্রিসের জরুরি ভিত্তিতে ঋণের প্রয়োজন।

গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতস আলোচনায় অগ্রগতির ব্যপারে জোর দিয়েছেন।

ইউরো নেতাদের সামিটের আগে গ্রিক প্রধান এলেক্সিস সিপ্রাস জার্মান চ্যান্সেলর এঙ্গেগলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সাথে আলাদা ভাবে দেখা করেছেন।

Tags: গ্রিস
Previous Post

নতুন কোন প্রস্তাব দেয়নি গ্রিস

Next Post

গ্রিসের নতুন প্রস্তাবের সময়সীমা বৃহস্পতিবার: ইইউ

Next Post

গ্রিসের নতুন প্রস্তাবের সময়সীমা বৃহস্পতিবার: ইইউ

সর্বাধিক ফেরি নিয়ে প্রস্তুত পাটুরিয়া ঘাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT