চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কোচের চোখ বিশ্বকাপ ফাইনালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 07, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের মাটিতে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপও হবে ইংল্যান্ডে। টাইগারদের নতুন কোচ স্টিভ রোডসও একজন ইংলিশ। তার আমলে আগের অর্জন ছাপিয়ে মাশরাফী-সাকিবরা বিশ্বকাপের ফাইনাল খেলবে, এমন স্বপ্নের কথাই বলছেন তিনি।

বৃহস্পতিবার হেড কোচের দায়িত্ব পেয়েছেন রোডস। কাজ শুরু করবেন ২০ জুনের মধ্যে। তার প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ। আর বিশ্বকাপের আগে দল গোছাতে সময় পাবেন এক বছর। সেই সময়টা কাজে লাগিয়ে ইংল্যান্ডে বড় সাফল্যের জন্য প্রস্তুত করতে চান বাংলাদেশ দলকে।

ধানমন্ডিতে বিসিবি সভাপতির কাছে সাক্ষাতকার দিতে এসে বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন রোডস। সেটি মনঃপুত হওয়ায় বিলম্ব না করে রোডসকে সঙ্গে নিয়েই নাজমুল হাসান ঘোষণা দেন নতুন কোচ হিসেবে তাকে নিয়োগের কথা।

বিসিবি সভাপতির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোডস বললেন, ‘কিছুক্ষণ আগেই বোর্ড সভাপতিকে বলছিলাম, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভালো করেছে। প্রমাণ করেছে ইংলিশ কন্ডিশনে তারা খেলতে জানে। সেমিফাইনালে পৌঁছাতে ছেলেরা দুর্দান্ত লড়েছে। আমরা যদি সেখানটায় আরেকবার পৌঁছাতে পারি তাহলে ফাইনাল কেনো নয়। আগামী বিশ্বকাপ হবে বাংলাদেশের জন্য দারুণ এক মঞ্চ।’

‘আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মতো দারুণ এক ক্রি‌কেট খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বিশ্বজুড়ে বাংলাদেশ যে সমর্থন পেয়ে আসছে সেটা অসাধারণ। এমন বড় পদে নিয়োগ দিয়ে বিসিবি আমাকে সম্মানিত করেছে।’ -যোগ করেন রোডস।

কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন ৫৩ বছর বয়সী রোডস। ২০১৬ সালে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের আগে সে দেশে অ্যালিস্টার কুকদের অনুশীলনে সহায়তা করেছিলেন তিনি।

Tags: বাংলাদেশের নতুন কোচলিড স্পোর্টসস্টিভ রোডস
Previous Post

নদী খনন ও বনায়নে বিশেষ নজর

Next Post

রান থামানোর চেষ্টায় বাংলাদেশ

Next Post

রান থামানোর চেষ্টায় বাংলাদেশ

বাড়তে পারে ছোট ফ্ল্যাটের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT