চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কৃষি আইনের বিরোধিতায় আজ ‘ভারত বনধ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত বনধের সমর্থনে হাজারো কৃষক রাস্তায়, প্রতিবাদ ও সমর্থনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের সাথে তিন দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার ভারত বনধ্ এর ডাক দিয়েছে ভারতের চলমান কৃষি আন্দোলনের সংগঠনগুলো। সাধারণ মানুষের সমস্যা না করেই বনধ পালন করা হবে বলে জানিয়েছে ভারতীয় কিসান সংগঠন।

বিজেপি বিরোধী দলগুলো এরই মধ্যে কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছে। কিন্তু অবরোধ চলাকালীন কোনো রাজনৈতিক দলকেই মঞ্চে ওঠার অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা।

প্রায় তিন মাস ধরে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন ভারতের কৃষকরা। প্রথমে পাঞ্জাবের মধ্যে আন্দোলন সীমাবদ্ধ ছিল। সপ্তাহ দুয়েক আগে তারা রাজধানীতে আসে। দিল্লি-পাঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমানাতেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকেও দলে দলে কৃষক এসে যোগ দিয়েছেন এই আন্দোলনে।

বিক্ষোভ ঠেকাতে লাঠিচার্জ থেকে শুরু করে জলকামান ব্যবহার করেছে পুলিশ। দিল্লিতে শীতের মধ্যেও সেসব সহ্য করেছে কৃষকরা। পুলিশের মোকাবেলা করতে গিয়ে কখনও আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করেনি। তাই অবরোধ কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি দানা না হয়, সে ব্যাপারে তারা সচেতন রয়েছে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তর্কবিতর্ক এড়িয়ে বিতর্কিত কৃষি বিল পাস করিয়ে নেয় মোদি সরকার। তারপর গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়।

কিন্তু নতুন কৃষি আইনের বিরোধিতায় সারা ভারতে অচলাবস্থা তৈরি হবে, তা আঁচ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। তাই তিন মাস আগে পাঞ্জাবে আন্দোলন মাথাচাড়া দিলেও শুরুতে আমলে নেয়নি কেন্দ্রীয় সরকার।

কিন্তু সেখান থেকেই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে সারা ভারতে। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার ভারত বনধের ডাক দেয় চলমান কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ।

Tags: কৃষি আইনভারত বন্ধভারতে কৃষক আন্দোলন
Previous Post

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বিঘ্ন

Next Post

যুক্তরাজ্যে ‘স্বাভাবিক জীবন’ শুরুর প্রথম দিন আজ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে ‘স্বাভাবিক জীবন’ শুরুর প্রথম দিন আজ

প্রধানমন্ত্রী শোক প্রকাশের জন্য চ্যানেল আই অনলাইন সংবাদ সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT